২৪ ঘন্টায় রাজ্যে করোনায় সংক্রমণ ও মৃত্যু কমল! কলকাতার ৩ গুণ মৃত্যু উত্তর ২৪ পরগনায়, একনজরে বাকি জেলাগুলি
বৃহ্স্পতিবার ২২৪৫ , শুক্রবার ২২৩৯, শনিবার ২১৫৫, রবিবার ১৯৭৮। গত কয়েকদিন ধরে রাজ্যে (west bengal) কমছে করোনা (coronavirus) আক্রান্তের সংখ্যা। এদিন স্বাস্থ্য দফতরের বুলেটিনে বলা হয়েছে, মৃত্যু হয়েছে ৪০ জনের। এদিন সুস
বৃহ্স্পতিবার ২২৪৫ , শুক্রবার ২২৩৯, শনিবার ২১৫৫, রবিবার ১৯৭৮। গত কয়েকদিন ধরে রাজ্যে (west bengal) কমছে করোনা (coronavirus) আক্রান্তের সংখ্যা। এদিন স্বাস্থ্য দফতরের বুলেটিনে বলা হয়েছে, মৃত্যু হয়েছে ৪০ জনের। এদিন সুস্থ হয়েছেন ২৬২৭ জন। এদিন শনিবারের থেকে রাজ্যে সুস্থতার হার সামান্য বেড়েছে। শনিবার যেখানে সুস্থতার হার ছিল ৯৪.৮১ %, সেখানে রবিবার সুস্থতার হার ৯৪.৯৫% ।

সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫, ৩৬, ৮২৮
রবিবারের হেলথ বুলেটিনে বলা হয়েছে, রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১,৯৭৮ জন। ফলে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫, ৩৬, ৮২৮ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৭,৭৭১ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৫, ০৯, ৬৯৭ জন। গত ২৪ ঘন্টায় ২,৬২৭ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সব থেকে বেশি মুক্তি ঘটেছে কলকাতায় (৬৩৪), এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনায় (৬১৭)। এরপরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা ( ১৮৫)।

সংক্রমণে শীর্ষে কলকাতা, তারপর উত্তর ২৪ পরগনা
এদিনও সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে কলকাতায়। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। এদিন কলকাতায় ৪৬৮ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ৬, কোচবিহারে ২৩, দার্জিলিং ৭৯, কালিম্পং ১৩ , জলপাইগুড়ি ৬৭, উত্তর দিনাজপুরে ১০, দক্ষিণ দিনাজপুরে ৬, মালদহ ২৫, মুর্শিদাবাদে ৩৩, নদিয়া ১০৩, বীরভূম ৪২, পুরুলিয়া ৩৯, বাঁকুড়ায় ৪৯, ঝাড়গ্রাম ৯, পশ্চিম মেদিনীপুরে ৭৬, পূর্ব মেদিনীপুর ৭১, পূর্ব বর্ধমান ৮৩, পশ্চিম বর্ধমান ৮৫, হাওড়া ৭৮, হুগলিতে ৭৬, উত্তর ২৪ পরগনায় ৪২৭, দক্ষিণ ২৪ পরগনায় ১১৩ জন আক্রান্ত হয়েছেন।

খানিকটা বেড়েছে সুস্থতার হার
শনিবারের তুলনায় তুলনায় শনিবার খানিকটা বেড়েছে সুস্থতার হার। শনিবার সুস্থতার হার ছিল ৯৪.৮১ %। রবিবার সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৪.৯৫% । এদিন স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটে জানানো হয়েছে সারা দেশে সুস্থতার হার ৯৫.৫১ % । সারা দেশে মৃত্যুর হার রয়েছে ১.৪৫%-এ।

মৃত্যু হয়েছে ৪০ জনের
গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৪০ জনের। শনিবার মৃত্যু হয়েছিল ৪৩ জনের। মৃতের সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ৯,৩৬০-তে।

কলকাতায় মৃত্যু ২৮৬৩ জনের
এদিন যে ৪০ জনের মৃত্যু হয়েছে রাজ্য জুড়ে, তাঁদের মধ্যে ৫ জন কলকাতার। এখনও পর্যন্ত কলকাতায় করোনায় মৃত্যু হয়েছে ২৮৬৩ জনের। মৃত্যুর সংখ্যার নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে মৃত্যু হয়েছে ২২৩৭ জনের। এদিন সেখানে ১৫ জনের মৃত্যু হয়েছে। এরপরেই রয়েছে হাওড়া, সেখানে ৯৬৯ জনের মৃত্যু হয়েছে। তারপর রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে ৬৪৭ জনের মৃত্যু হয়েছে। এদিন হাওড়ায় ৩ ও দক্ষিণ ২৪ পরগনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এদিন নদিয়ায় ৪ জনের মৃত্যু হয়েছে।

স্যাম্পেল পরীক্ষা
এদিন সারা রাজ্যে ৪০, ২৪৩ টি স্যাম্পের পরীক্ষা করা হয়েছে। শনিবার পরীক্ষা করা হয়েছিল ৪২, ২৫৭ টি স্যাম্পেল। এখনও পর্যন্ত রাজ্যে স্যাম্পেল পরীক্ষা হয়েছে ৬৭, ০৬, ৩২০ টি।












Click it and Unblock the Notifications