করোনা সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগ সরকারের বিরুদ্ধে, হো চি মিন মূর্তির পাদদেশে বিক্ষোভে বামেরা
করোনা সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগ সরকারের বিরুদ্ধে, হো চি মিন মূর্তির পাদদেশে বিক্ষোভে বামেরা
করোনা মোকাবিলায় রাজ্য সরকারের ব্যর্থতা নিয়ে ফের সরব বামেরা। রেশন দুর্নীতি, করোনা রোগীদের তথ্য গোপন সহ একাধিক অভিযোগ তুলে এদিন হো চি মিন মূর্তির পাদদেশে প্রতিবাদে সামিল হন বাম নেতৃত্ব।

সেখান থেকেই একাধিক তৃণমূল নেতা থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উপর তোপ দাগতে শুরু করেন বিমান বন্দোপাধ্যায়, সুজন চক্রবর্তীরা। রেশন কেলেঙ্কারী নিয়ে কথা বলার সময় সুজন চক্রবর্তীর কথায়,” এখন ক্লাস ফাইভ, সিক্সের বাচ্চারাও জানে আমাদের মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলেন”
পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দোপাধ্যায়ের কাজেরও তুলোধনা করতে দেখা যায় বিমান বসুকে। একইসাথে অডিট কমিটির মিটিংয়ের স্বচ্ছতা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন সিপিআইএমের এই বরিষ্ঠ নেতা। পাশাপাশি রাজ্যে এই করোনা বিপর্যয়ের জন্য সরাসরি সরকারি ব্যর্থতার দিকেও আঙুল তোলেন বাম নেতৃত্ব। বিমান বসুর কথায়, “ তথ্য গোপন করে করোনার মতো মহামারির বিরুদ্ধে কখনও সঠিক ভাবে লড়াই করা যায় না।”












Click it and Unblock the Notifications