বাম-কংগ্রেস ব্যাকফুটে একুশের নির্বাচনে, লড়াইয়ের আগে জাঁতাকলে জোটসঙ্গী আইএসএফ
বাম-কংগ্রেস ব্যাকফুটে একুশের নির্বাচনে, লড়াইয়ের আগে জাঁতাকলে জোটসঙ্গী আইএসএফ
আইএসএফের সঙ্গে জোট করে বিপাকে পড়ে গেল বামফ্রন্ট ও কংগ্রেস। বাম-কংগ্রেস আব্বাস সিদ্দিকির আইএসএফের সঙ্গে জোট গড়লেও, নির্বাচনে ওই নামের কোনও দলকে তারা পাবে না। কারণ নিজের দলের নাম ও প্রতীকে বাংলার ভোটে লড়তে পারবে না আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ।

বাংলরা নির্বাচনে এক নতুন বিড়ম্বনা সংযুক্ত মোর্চার
বাংলার বিধানসভা নির্বাচন শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। এখনও আইএসএফের রেজিস্ট্রেশন এসে পৌঁছয়নি। ফলে নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়া ছাড়া যখন ভিন্ন কোনও উপায় নেই, তখন বিহারের অনামী দলের নাম ও প্রতীক নিয়ে লড়ার ভাবনা ভেবেছেন আব্বাস সিদ্দিকি। ফলে নির্বাচনে এটা এক নতুন বিড়ম্বনা সংযুক্ত মোর্চার ক্ষেত্রে।

বাম-কংগ্রেসের সমর্থন পাবে আব্বাসের বিকল্প দল!
আব্বাস সিদ্দিকির দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কোনও অস্তিত্ব এবার নির্বাচন কমিশনের খাতায় থাকছে না। তাদের নাম ও প্রতীক কিছুই নেই। বাধ্য হয়ে অন্য পার্টির শরণাপন্ন হয়েই এবার ভোট ময়দানে মুখরক্ষা করতে হচ্ছে আব্বাস সিদ্দিকিকে। এর ফলে আব্বাস সিদ্দিকির পার্টির নেতারা যে নতুন দল ও প্রতীকে লড়বেন, তাঁদের পক্ষে কতটা বাম-কংগ্রেসের সমর্থন যাবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

আব্বাসের দল-প্রতীক নেই, বিপাকে জোটসঙ্গী বাম-কংগ্রেস
যেহেতু আব্বাসের দল এখনও রেজিস্ট্রেশন পায়নি, সেহেতু নিজেদের নাম ও প্রতীক পাওয়ার প্রশ্ন নেই। তাই বাংলার ভোটে লড়তে বিহারের একটি দলের প্রতীক ও নামে প্রার্থী দাঁড় করানোর পরিকল্পনা নিয়েছে তারা। এই সিদ্ধান্ত জোটসঙ্গী বাম-কংগ্রেস কীভাবে নেয়, তা দেখার। ইভিএমে কোথাও আব্বাসের দলের নাম ও প্রতীক থাকবে না, ফলে আব্বাসের দলের প্রার্থী বাম-কংগ্রেসের ভোট পাবে কি!

একই প্রতীক নিয়ে লড়তে পারতেন না আব্বাসরা
২০২১-এর ২১ ফেরুয়ারি বাংলার বুকে আত্মপ্রকাশ করে ফুরফুরার পিরজাদা আব্বাস সিদ্দিকির দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। তারপরই তাঁরা রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেছিল। কিন্তু ভোট এসে গেলেও রেজিস্ট্রেশন পায়নি তারা। যার জেরে বাংলার ভোটে নির্দল প্রার্থী হিসেবে লড়তে হত আব্বাস সিদ্দিকিদের। গোটা রাজ্যে একই প্রতীক নিয়ে লড়তে পারতেন না আব্বাস সিদ্দিকির দলের প্রার্থীরা।

বাম-কংগ্রেস খানিক ব্যাকফুটে পড়ে যাবে
এহেন পরিস্থিতিতে বিহারের একটি দলের নাম ও প্রতীক ব্যবহার করতে চলেছে আইএসএফ! রাজ্যে একই প্রতীক নিয়ে লড়তে বিহারের রাষ্ট্রীয় সেকুলার মজলিশ পার্টির নাম ও প্রতীক ধার করেছেন আব্বাসরা। বিহারের ওই পার্টির নামে আইএসএফ প্রার্থীরা মনোনয়ন পেশ করছেন। আইএসএফ বিভ্রান্তি এড়াতে বিহারের ওই পার্টির সঙ্গে জোট তত্ত্বের কথা তুলে ধরেছেন। আইএসএফের এই সমস্যার কারণে বাম-কংগ্রেস খানিক ব্যাকফুটে পড়ে যাবে বলে মনে করছে রাজনৈতিক মহল।












Click it and Unblock the Notifications