বাম-কংগ্রেসের জোটে জট তিন জেলায়! প্রশ্ন আব্বাস সিদ্দিকির দলকে সামিল নিয়েও
বাম-কংগ্রেসের জোটে জট তিন জেলায়! প্রশ্ন আব্বাস সিদ্দিকির দলকে সামিল নিয়েও
বাম-কংগ্রেসের জোটের জট কাটছে না কিছুতেই। এখনও তিন জেলায় আটকে রয়েছে জোট। তার মধ্যে সবথেকে সমস্যা মালদহ জেলা নিয়ে। কংগ্রেস এই জেলা সমস্ত আসনে লড়তে চাইছে। মুর্শিদাবাদ জেলাতেও কংগ্রেসের শক্তি বেশি থাকায় বামেদের বেশি আসন ছাড়তে নারাজ। পুরুলিয়া জেলাতেও দু-পক্ষের রফা নিয়ে জট অব্যাহত।

১০১টি আসনে রফা বাকি, নজরে তিন জেলা
বাম-কংগ্রেসের মধ্যে ১৯৩টি আসনে রফা হয়ে গিয়েছে। বাকি রয়েছে ১০১টি আসন। এই আসনগুলি নিয়েই সংকট তীব্রতর। কংগ্রেস মালদহ, মুর্শিদাবাদ ও পুরুলিয়ায় বেশি আসন চাইছে। বামেদের ওই তিন জেলায় আধিপত্য বিস্তার করতে দিতে নারাজ কংগ্রেস। তারপর পিরজাদা আব্বাস সিদ্দিকিও তাঁর নতুন দল নিয়ে মালদহ ও মুর্শিদাবাদে বেশি আসন চাইছে।

বাম-কংগ্রেসের সঙ্গে মিলে মহাজোট চায় আব্বাস
ফুরফুরা শরিফের পিরজাদা আব্বাস সিদ্দিকি সম্প্রতি নতুন দল গড়েছেন। তাঁর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট গড়ার আগেই মিমের সঙ্গে জোট নিয়ে একপ্রস্থ কথা হয়ে গিয়েছিল। এখন আবার বাম-কংগ্রেসের সঙ্গে মিলে মহাজোট গড়ার পক্ষপাতী পিরজাদা আব্বাস সিদ্দিকি। তিনি চিঠি দিয়ে সে কথা জানিয়েছেন বাম-কংগ্রেস নেতৃত্বকে।

মালদহ নিয়ে দাবি বাম-কংগ্রেসের সঙ্গে আব্বাসেরও
বাম-কংগ্রেস থেকে শুরু করে আব্বাস সিদ্দিকি মধ্যে টানাপোড়েন অব্যাহত ওই তিন জেলায়। কংগ্রেস যেহেতু মালদহে জেলায় বেশি শক্তিশালী, সেহেতু এই জেলায় বামেদের কোনও আসন ছাড়তে রাজি নয় কংগ্রেস নেতৃত্ব। আব্বাস সিদ্দিকি আবার এই জেলাতেই ৬টি আসনে প্রার্থী দিতে চাইছেন। ফলে বাম-কংগ্রেস আর আব্বাসের মধ্যে টানাপোড়েন চলছে।

১০১টি আসন নিয়ে রফায় পৌঁছতে আরও বৈঠক
পরিস্থিতি যা ত্রিপাক্ষিক বৈঠক না হলে মালদহ, মুর্শিদাবাদ ও পুরুলিয়া জেলা নিয়ে জট কাটবে না। ২ ফেব্রুয়ারি মধ্যে আসন রফা সেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল বাম ও কংগ্রেস নেতৃত্ব। তা এখনও বিশ বাঁও জলে পড়ে রয়েছে। ১০১টি আসন নিয়ে রফায় পৌঁছতে আরও কয়েকটি বৈঠক করতে হবে বলেই মনে করছে নেতৃত্ব।

বাম-কংগ্রেস বৈঠকে আব্বাসের দাবি নিয়ে
বাংলায় তৃণমূল ও বিজেপি-বিরোধী মহাজোট নিয়ে আব্বাস সিদ্দিকির সবুজ সংকেত মেলার পর বাম-কংগ্রেস বৈঠকে বসেছিল। কিন্তু তা থেকে এখনও পর্যন্ত কোনও রফাসূত্রে পৌঁছনো সম্ভব হয়নি। বিমান বসু বা অধীর চৌধুরীরা আব্বাসের দাবি নিয়েও আলোচনা করছেন। আব্বাস সিদ্দিকির দল ৪০টি আসনের দাবি জানিয়েছে। বাম-কংগ্রেস ২৫টির বেশি আসন ছাড়তে রাজি নয়।

মহাজোটের রফা চূড়ান্ত করতে নির্ধিরিত দিনক্ষণ
২৮ ফেব্রুয়ারি ব্রিগেডে সভার ডাক দিয়েছে বাম-কংগ্রেস শিবির। এর মধ্যে জোটের সমস্ত জট কাটিয়ে আসন রফা চূড়ান্ত করে ফেলাই লক্ষ্য। বাংলার মানুষের কাছে কোনও ভুল বার্তা যাক, তা চাইছে না কেউই। তাই ২৮ ফেব্রুয়ারির মধ্যে আসন ভাগাভাগি চূড়া্ন্ত করে জটিলতা কাটিয়ে ময়দানে নামতে চলেছে।












Click it and Unblock the Notifications