রাজ্যের ওপরে দু-দুটি ঘূর্ণাবর্ত, বাংলার জেলাগুলির আবহাওয়ার রিপোর্ট একনজরে
শুক্রবারের তুলনায় রাজ্যের বিভিন্ন জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা (temperature) আরও বাড়ল। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও জানানো হয়েছে। আগামী ৪৮ ঘন্টায় ঝড়-বৃষ্টির সেরকম কোনও সম্ভাবনা নেই। তবে বুধবার নাগাদ দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গায় কালবৈশাখী (kalbaishakhi) হানা দিতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের (weather office)।

দক্ষিণ ওড়িশার ওপরে ঘূর্ণাবর্ত
আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ ওড়িশা এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যা সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিমি পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যা সমুদ্র পৃষ্ঠ থেকে ৩.১ কিমি ওপর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
শনিবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং জেলা বাদ দিয়ে বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। এর পরবর্তী ২৪ ঘন্টায় সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকবে। আগামী ২-৩ দিনে দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এরপরের ২-৩ দিনে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেই জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায়, দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে ২৭ এপ্রিল নাগাদ বীরভূম এবং মুর্শিদাবাদ এবং আর ২৮ এপ্রিল বুধবার পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়াও আগামী ২-৩ দিনে দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তবে এর পরবর্তী ২-৩ দিনে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেই জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ৪০.৭
বালুরঘাট ৩৫.৮
বাঁকুড়া ৪০
ব্যারাকপুর
বহরমপুর ৩৮.৬
বর্ধমান ৩৭.৮
ক্যানিং ৩৮
কোচবিহার ৩৩.৬
দার্জিলিং ১৯.১
দিঘা ৩৫.৭
কলকাতা ৩৮.৬
মালদহ ৩৯.৮
পানাগড় ৩৮.৯
পুরুলিয়া ৩৯.৩
শিলিগুড়ি
শ্রীনিকেতন ৩৮.৪
জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!



Click it and Unblock the Notifications
