Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এবার মারণ খেলা ইলুমিনাটি! কার্শিয়াং-এর ছাত্রের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য

মারণ গেম ব্লু হোয়েল, মোমো নয়, ইলুমিনাটি নামেও এক মারণ গেমের হদিশ মিলল। সেই গেমে আসক্ত হয়েই মৃত্যু হয়েছে কার্শিয়াং-এর দ্বাদশ শ্রেণির ছাত্রের। প্রাথমিক তদন্তে এমনটাই মনে করেছে পুলিশ।

মারণ গেম ব্লু হোয়েল, মোমো নয়, ইলুমিনাটি নামেও এক মারণ গেমের হদিশ মিলল। সেই গেমে আসক্ত হয়েই মৃত্যু হয়েছে কার্শিয়াং-এর দ্বাদশ শ্রেণির ছাত্রের। প্রাথমিক তদন্তে এমনটাই মনে করেছে পুলিশ। এখনও ওই ছাত্রের ব্যবহৃত মোবাইলের পরীক্ষা করে দেখা হচ্ছে। ঘটনা বিস্তারিত জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

এবার মারণ খেলা ইলুমিনাটি! কার্শিয়াং-এর ছাত্রের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য

খামার বাড়িতে দেওয়ালে লেখা অনেক কিছু। প্রথমে জানা গিয়েছিল মোমো গেমের প্রতি আসক্তি থেকেই আত্মহত্যা করেছে কার্শিয়াং-এর সেন্টি মেরি হিল এলাকার দ্বাদশ শ্রেণির ছাত্র। পরে পুলিশি তদন্তে নতুন তথ্য উঠে আসে। যা কিনা মোমো গেম থেকে আলাদা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধেয় বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে বেরিয়েছিল বছর আঠারোর ছাত্র। রাতে বাড়ি না ফেরায় খোঁজ শুরু হয়। গভীর রাতে বাড়ির কাছেই খামার বাড়ি থেকে ওই ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মোমো গেম খেলতে গিয়ে ওই ছাত্রের মৃত্যু হয়েছে বলে জানায় পরিবার ও প্রতিবেশীরা। কতদিন ধরে মারণ গেমে আসক্ত ছিল বাড়ির ছেলে, তা জানাতে পারেননি পরিবারের সদস্যরা। এই ঘটনায় চিন্তিত প্রতিবেশীরা। ঘটনার তদন্ত শুরু করেছে কার্শিয়াং থানার পুলিশ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+