ভোটের শেষ দিনেও মিঠুনকে কটাক্ষ করলেন কুণাল

ভোটের দিনও মিঠুন চক্রবর্তীকে কটাক্ষ করতে ছাড়লেন না কুণাল ঘোষ। মিঠুন চক্রবর্তী শনিবার বেলগাছিয়ার ভোটকেন্দ্রে গিয়েছিলেন ভোট দেওয়ার জন্য। সেখানে তাঁকে দেখে চোর স্লোগান দেওয়া হয়। সেই বিষয়ে মিঠুনকেই কটাক্ষ করলেন কুণাল ঘোষ।

" মিঠুন চক্রবর্তী অ্যালকেমিস্ট চিটফান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিলেন। সারদায় মিঠুনদার নাম ছিল। মিঠুনদা সারদার সুবিধাভোগী। আরও কিছু অভিযোগ ছিল। বাঁচতে বিজেপিতে গিয়েছেন।" ভোট দিয়ে বেরিয়ে এমন কথাই বললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

Kunal Ghosh

তিনি আরও বলেন, " গরমের মধ্যে কালো জামা, কালো টুপি পরে যখন ডায়লগ দেন। তখন লোকের কাছ থেকেও কিছু কথা শুনতে হবে। এই স্পিরিট ওনার থাকা উচিত।" শনিবার সকালে বেলগাছিয়ায় ভোট দিতে গিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। তিনি ভোটের সময় বেলগাছিয়া যান। তৃণমূলের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে সাধারণ মানুষকে প্রভাবিত করার অভিযোগ ওঠে।

মিঠুন চক্রবর্তী জানিয়েছিলেন, কারও ব্যক্তিগত কোনও কথায় তিনি কিছু বলবেন না। ভোট দিতে এসেছেন তিনি। প্রায় ৪০ মিনিট লাইনে দাঁড়িয়েছিলেন। তাঁর কাজ হল লাইন দিয়ে ভোট দেওয়া। তিনি সেই কাজই করেছেন। লাইনে না দাঁড়ালে তিনি ভোট দেবেন কী করে? সেই প্রশ্ন করেছিলেন মহাগুরু।

উন্নয়নকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস ভোট করছে বিজেপি সিপিএম কংগ্রেস আইএসএফ ভোটে হারবে একথা তারা বুঝতে পেরে গিয়েছে সে কারণে নিজেরাই ভোটে গন্ডগোল করছে তৃণমূলকে দোষ দেওয়ার চেষ্টা করছে দাবি করলেন কুনাল ঘোষ

শনিবার বেলায় কুণাল ঘোষ, প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, পরেশ পাল, রাজু নস্করের সঙ্গে বৈঠক করেন। কী বিষয়ে কথা হয়েছে? সেই সম্পর্কে কিছু জানা যায়নি। এরপর মধ্য কলকাতায় কুণাল ঘোষ ফিরে আসেন। ব্রাহ্ম গার্লস স্কুলে তিনি ভোট দেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+