করোনা সক্রিয়ের সংখ্যা বেড়েই চলেছে কলকাতায়, উত্তর ২৪ পরগনাকে টেক্কায় বাড়ছে উদ্বেগ

করোনা সক্রিয়ের সংখ্যা বেড়েই চলেছে কলকাতায়, উত্তর ২৪ পরগনাকে টেক্কায় বাড়ছে উদ্বেগ

করোনা সক্রিয়ের সংখ্যা বেড়েই চলেছে কলকাতায়। ৮০০ থেকে বাড়তে বাড়তে ১২০০-র ঊর্ধ্বে উঠে গিয়েছে সংক্রমণ। উত্তর ২৪ পরগনাকে টেক্কা দিয়ে করোনা সক্রিয়ের সংখ্যায় এখন সবার উপরে কলকাতা। কলকাতা আর উত্তর ২৪ পরগনার করোনা সক্রিয়ের সংখ্যাই শুধু হাজারের উপরে রয়েছে। বাকি সব জেলায় ৭০০-র নিচে করোনা সক্রিয়ের সংখ্যা। পাঁচ জেলায় সক্রিয়ে ১০০-র নিচে। পুরুলিয়ায় সক্রিয় সবথেকে কম ৪৮।

 কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

সোমবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৫০৫। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১০৭ জন। উত্তর ২৪ পরগনায় ৮৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ এদিনও ছাপিয়ে গিয়েছে উত্তর ২৪ পরগনাকে। কদিন ধরেই কলকাতার দৈনিক সংক্রমণ ১০০ পেরিয়ে যাচ্ছে। মাঝে ১০০-র উপরে করোনা সংক্রমণে কলকাতার দোসর হয়েছিল উত্তর ২৪ পরগনাও। এদিন করোনা সংক্রমণ উত্তর ২৪ পরগনায় ১০-র নিচে নামলেও, কলকাতায় সেই ১০০-র উপরেই।

 একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩১৩৫৭০। এদিন কলকাতায় ১০৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫০১৫ জনের। এদিন মৃত্যুহীন কলকাতা। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩০৭৩২৭ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১২২৮ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৯৪ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩২২৪৮১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৮৫ জন। মৃত্যু হয়েছে মোট ৪৬৪৮ জনের। এদিন মৃত্যু হয়েছে ২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১৬৬৪৪ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১১৮৯ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৯২ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৩৪ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৭৯৫৩ জন। হাওড়ায় আক্রান্ত ৯৫৮৪২ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৯ জন। হুগলিতে ৩৬ জন বেড়ে আক্রান্ত ৮৩২২৬ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

আলিপুরদুয়ারে ৫ জন, কোচবিহারে ১৩ জন, দার্জিলিংয়ে ২৮ জন, কালিম্পংয়ে ১১ জন, জলপাইগুড়িতে ৮ জন, উত্তর দিনাজপুরে ১ জন, দক্ষিণ দিনাজপুরে ১৪ জন, মালদহে ৪ জন, মুর্শিদাবাদে ২ জন, নদিয়ায় ৪৪ জন, বীরভূমে ২ জন, পুরুলিয়ায় ১ জন, বাঁকুড়ায় ১০ জন, ঝাড়গ্রামে ১০ জন, পশ্চিম মেদিনীপুরে ৩৩ জন, পূর্ব মেদিনীপুরে ১৬ জন, পূর্ব বর্ধমানে ১৮ জন, পশ্চিম বর্ধমানে ৪ জন আক্রান্ত হয়েছেন এদিন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+