বাসের ধাক্কায় পথচারীর মৃত্যুকে কেন্দ্র করে অগ্নিগর্ভ বন্দর এলাকা

বাসের ধাক্কায় পথচারীর মৃত্যুকে কেন্দ্র করে অগ্নিগর্ভ বন্দর এলাকা

বাসের ধাক্কায় পথচারীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ বন্দর এলাকায় রিমাউন্ট রোড। ঘটনাস্থলে দমকল বাহিনী, ব়্যাফ, কমব্যাট ফোর্স, ডিসি বন্দরের নেতৃত্বে বড় পুলিশ বাহিনী পৌঁছায়। তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান।

বাসের ধাক্কায় পথচারীর মৃত্যুকে কেন্দ্র করে অগ্নিগর্ভ বন্দর এলাকা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু'টি বেসরকারি বাসের মধ্যে রেষারেষির জেরে এই দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক পথচারীর।

তারপরই উত্তেজিত জনতা ঘাতক বাসটি ধরে ফেলে। প্রথমে বাসটি ভাঙচুর করা হয়। তার পর জনতার একাংশ বাসে অগ্নিসংযোগ করে। পরপর তিনটি বাসে আগুন লাগায় উত্তেজিত জনতা।

ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পুলিশের গাড়ি লক্ষ্য করে উত্তেজিত জনতা ইট বৃষ্টি করে বলে অভিযোগ। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি চার্জও করা হয়েছে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+