লকডাউনে ড্রোন উড়ল কলকাতায়, কেন্দ্রের চিঠি আসার পরই কড়া নজরদারির বন্দোবস্ত

লকডাউনে ড্রোন উড়ল কলকাতায়, কেন্দ্রের চিঠি আসার পরই কড়া নজরদারির বন্দোবস্ত

লকডাউন মানা হচ্ছে না রাজ্যের বেশ কিছু এলাকায়। এমন অভিযোগ বিজেপির পক্ষ থেকে করা হয়েছে অনেকবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকও এই মর্মে চিঠি দিয়েছে নবান্নকে। তারপরই লকডাউনে নজরদারিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করল কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ এবার আকাশে ওড়াল ড্রোন। এই ড্রোনই খুঁজে দেবে কোথায় লকডাউন পালন হচ্ছে না।

লকডাউনে ড্রোন উড়ল কলকাতায়, কেন্দ্রের চিঠি আসার পরই কড়া নজরদারির বন্দোবস্ত

করোনার মোকাবিলায় লকডাউন ছাড়া বিকল্প কোনও পন্থা নেই। তাই লকডাউন দ্বিতীয় দফায় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু তা সত্ত্বেও এক শ্রেণির মানুষ লকডাউন মানছেন না। তাই ড্রোনের মাধ্যমে দেখা হল কোন কোন এলাকায় লকডাউনের তোয়াক্কা না করে রাস্তায় নেমেছে মানুষজন।

শনিবার ট্রোন ওড়ানো হয়েছিল কলকাতার বড়বাজার পোস্তা এলাকায়। টিভিইউয়ের মাধ্যমে তা লাইভ দেখায় লালবাজারের কন্ট্রোলরুম। কালাকার স্ট্রিটের বিভিন্ন অলিগলিতে ড্রোন উড়িয়ে চিহ্নিত করা হয় কোন কোন এলাকায় বেশি ভিড় হচ্ছে। পুলিশ জানায়, যারা লকডাউন মানছেন না, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+