পুরসভা ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে, জোর চর্চা শুরু সম্ভাব্য দিনক্ষণ নিয়ে
পুরসভা ভোটের দামামা বেজে গিয়েছে রাজ্যে, জোর চর্চা শুরু হয়েছে সম্ভাব্য দিনক্ষণ নিয়ে
পুরসভা ভোটে সংরক্ষণ তালিকা প্রকাশিত হয়েছে শুক্রবার। নবান্নে ইতিমধ্যে শুরু হয়েছে তৎপরতা। নবান্নে সূত্রেই খবর কলকাতা পুরসভা ভোট অনুষ্ঠিত হতে চলেছে এই এপ্রিলেই। বাকি পুরসভাগুলির ভোট হবে তারপর। ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহেই রাজ্য নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি হয়ে যেতে পারে কলকাতা-সহ অন্যান্য পুরসভা ভোটের।

কবে হতে পারে ভোট
নবান্ন সূত্রে যা খবর, তাতে বলাই যায়, অন্তত একসঙ্গে সমস্ত পুরসভা ভোট হচ্ছে না। কলকাতা পুরসভা ভোট আলাদাভাবে হবে। কলকাতা পুরসভা ভোটের সম্ভাব্য দিন হতে পারে ৫ এপ্রিল। আর ভোটের ফল প্রকাশ হতে পারে ১০ এপ্রিল। দুটিই ছুটির দিন পড়েছে। ৫ এপ্রিল রবিবার আর ১০ তারখি শুক্রবার হল গুড ফ্রাইডে।

পুরসভা ভোট কৌতুহলে
এতদিন কৌতুহলের বিষয় ছিল- সমস্ত পুরসভা ভোট একসঙ্গে হবে কি না তা নিয়ে। কিন্তু সংরক্ষণ বিজ্ঞপ্তি জারি হওয়ার পর নবান্নে যে হাওয়া তৈরি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে এমনই শোনা যাচ্ছে্ সমস্ত পুরসভা ভোট একসঙ্গে হবে না। কলকাতা পুরসভা ভোট আগে হবে। তারপরে হবে অন্যান্য সমস্ত পুরসভা ভোট।

তিন দফায় ভোট?
রাজ্য সরকারের তরফে ইঙ্গিত মিলেছে, আগে কলকাতা পুরসভা ভোট করা হবে। সেখানে জয় নিশ্চিত হওয়ার একমাস বাদে অন্যান্য পুরসভা ভোট হবে। আবার এমনও হতে পারে দক্ষিণবঙ্গের পুরসভাগুলির ভোট আগে করে পরে উত্তরবঙ্গের পুরসভার ভোট করা হল। তিন দফায় পুরভোটের সম্ভাবনাই বেশি বলে মনে করছে রাজনৈতিক মহল।

পরিসংখ্যানই মাথাব্যথার কারণ
লোকসভা ভোটের নিরিখে গোটা রাজ্যে ১২৭টি পুরসভার মধ্যে ১০১টি পুরসভায় এগিয়ে রয়েছে বিজেপি। এই পরিসংখ্যান তাঁদের কাছে মাথাব্যথার কারণ। আর কলকাতায় তৃণমূল এগিয়ে ছিল অনেকটাই। তাই নিশ্চিত হয়েই কলকাতা পুরসভা ভোট সেরে নিয়ে লড়াইয়ে নামতে চাইছে তৃণমূল কংগ্রেস।

লোকসভার নিরিখে পুরসভা
১২৭টি পুরসভার মধ্যে লোকসভা ভোটের নিরিখে বিজেপি এগিয়ে রয়েছে ১০১টিতে। আর তৃণমূল ও কংগ্রেস এগিয়ে রয়েছে বাকি ২৬টিতে। এই পরিসংখ্যানের জেরেই তৃণমূল হারের ভয় পাচ্ছে। তাই তিন ভাগে ভাগ করে পুরসভা ভোট হতে পারে রাজ্যে। উল্লেখ্য, এই মুহূর্তে ৯৯ শতাংশ পুরসভাই তৃণমূলের দখলে রয়েছে।

৫০টি পুরসভায় একটি ওয়ার্ডেও লিড নেই
আবার বিজেপির এগিয়ে থাকা ১০১টি পুরসভার মধ্যে ৫০টি পুরসভায় একটি ওয়ার্ডেও লিড পায়নি তৃণমূল কংগ্রেস। এই ৫০টির মধ্যে বেশিরভাগ পুরসভাই উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গেও এমন কিছু পুরসভা রয়েছে, যেখানে লিড পায়নি তৃণমূল। বিজেপিই কর্তৃত্ব দেখিয়েছে লোকসভা ভোটে। এই ছবি দুঃস্বপ্নেও কল্পনা করেনি তৃণমূল কংগ্রেস।

যদি তৃণমূল হেরে যায়
এই অবস্থা থেকে কামব্যাক করতে হবে তৃণমূলকে। তাই কঠিন লড়াই ২০২১ বিধানসভা নির্বাচনের আগে। যদিও লোকসভার পরে উপনির্বাচনে বহু ব্যবধানে এগিয়ে থাকা দুটি কেন্দ্র বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল। তাই কামব্যাকের স্বপ্ন রয়েছে চোখে। আবার শঙ্কাও রয়েছে, যদি তৃণমূল হেরে যায়, তবে ২০২১-এ প্রবল চাপে পড়ে যাবে।












Click it and Unblock the Notifications