যাত্রীদের সুবিধার্থে আসছে মেট্রোর নয়া অ্যাপ
যাত্রীদের সুবিধার্থে আসছে মেট্রোর নয়া অ্যাপ
সময় সারণী থেকে থাকছে ভাড়ার তালিকা, অনলাইন রিচার্জ থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে অভিযোগ, করোনা আবহে যাত্রীদের সুবিধার জন্য একাধিক পরিষেবা নিয়ে আসছে মেট্রোর নতুন অ্যাপ।

মেট্রোরেল সূত্রে জানা গিয়েছে, করোনা সঙ্কটে বন্ধ পরিষেবা। কিন্তু এই সুযোগে কলকাতা মেট্রো পরিকাঠামোগত কাজকর্ম চালিয়ে যাচ্ছে জোরকদমে। লক্ষ্য পরিষেবা চালু হলে যাত্রীদের সর্বোচ্চ মানের পরিষেবা দেওয়া। সেই লক্ষ্যেই কলকাতা মেট্রো মেট্রো পরিষেবায় পরিবর্তন করে তৈরি হয়েছে নয়া অ্যাপ।
কী কী সুবিধা রয়েছে এই নয়া অ্যাপে?
মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, এই অ্যাপের মাধ্যমে ১৮ টি বিষয় জানতে পারবেন যাত্রীরা। তার মধ্যে উল্ল্যেখযোগ্য সময় সারণী। কবি সুভাষ থেকে নোয়াপাড়া পর্যন্ত ও সল্টলেক সেক্টর ফাইভ থেকে স্টেডিয়াম পর্যন্ত সব স্টেশনের সময় সারণী থাকছে। এছাড়াও থাকছে ভাড়ার তালিকা, অনলাইন রিচার্জ, যাত্রীদের জন্য নির্দেশিকা, মেট্রোয় কি কি জিনিস নিষিদ্ধ, অপরাধ, জরিমানা, টেণ্ডার প্রক্রিয়ার ব্যবস্থাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়।












Click it and Unblock the Notifications