কলকাতা ও দুই ২৪ পরগনার করোনা সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে ফের, বাড়ছে সক্রিয়ও
কলকাতা ও দুই ২৪ পরগনার করোনা সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে ফের, বাড়ছে সক্রিয়ও
কলকাতা ও দুই ২৪ পরগনার করোনা সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে ফের। কলকাতায় ফের বাড়ছে সক্রিয়ের সংখ্যা। দক্ষিণ ২৪ পরগনার করোনা সংক্রমণও তাল মিলিয়ে বাড়ছে। শুক্রবার কলকাতা ও গুই ২৪ পরগনার সংক্রমণ প্রায় সমান সমান। উত্তর ২৪ পরগনার দৈনিক সংক্রমণ সবথেকে বেশি। কলকাতা-সংলগ্ন বাংলার ৩ জেলার করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগে। উল্লখযোগ্যভাবে বেড়েছে দক্ষিণ ২৪ পরগনার দৈনিক করোনা সংক্রমণ। বাংলার ৩ জেলায় ৫০-এর উপরে সংক্রমণ হয়েছে এদিন।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
শুক্রবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৭৫০-র একটু উপরে রয়েছে। বাংলায় ৭৫৮ জন করোনা আক্রান্ত হয়েছেন এদিন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৮৮ জন। উত্তর ২৪ পরগনায় ৮৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। আর দক্ষিণ ২৪ পরগনায় করোনা সংক্রমিত ৮৬ জন। দক্ষিণ ২৪ পরগনার সংক্রমণ এদিন ছাড়িয়ে গিয়েছে দার্জিলিংকেও। দার্জিলিংয়ের করোনা সংক্রমণ এদিন ৪৯ জন।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩১১৮৬৪। এদিন কলকাতায় ৮৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৪৯৯১ জনের। এদিন মৃত্যু হয়েছে একজনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩০৫৯৫৪ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৯১৯ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৭৪ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩২০৯১৯ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৮৯ জন। মৃত্যু হয়েছে মোট ৪৬০৮ জনের। এদিন মৃত্যু হয়েছে ১ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১৫১৫০ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১১৬১ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৯৩ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৮৬ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৭১৪১ জন। হাওড়ায় আক্রান্ত ৯৫১৬১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৩৯ জন। হুগলিতে ৩৭ জন বেড়ে আক্রান্ত ৮২৫১৫ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ১২ জন, কোচবিহারে ৩২ জন, দার্জিলিংয়ে ৪৯ জন, কালিম্পংয়ে ৯ জন, জলপাইগুড়িতে ৩৫ জন, উত্তর দিনাজপুরে ১২ জন, দক্ষিণ দিনাজপুরে ৩ জন, মালদহে ৩ জন, মুর্শিদাবাদে ৩ জন, নদিয়ায় ৪৪ জন, বীরভূমে ১৪ জন, পুরুলিয়ায় ৩ জন, বাঁকুড়ায় ৩১ জন, ঝাড়গ্রামে ২৭ জন, পশ্চিম মেদিনীপুরে ৪৯ জন, পূর্ব মেদিনীপুরে ৪২ জন, পূর্ব বর্ধমানে ৩১ জন, পশ্চিম বর্ধমানে ২০ জন আক্রান্ত হয়েছেন এদিন।












Click it and Unblock the Notifications