Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

উৎসশ্রী পোর্টালে কারা বাড়ির কাছে বদলি চেয়ে আবেদন করতে পারবেন না? রইল শিক্ষকদের জন্য তৈরি এই প্রকল্পের তথ্য

ভোট মিটতেই আরও এক প্রতিশ্রুতি পূরণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। রাজ্যে বহু শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা দিনের পর দিন বাড়ি-পরিবার ছেড়ে বহুদুরে চাকরি করছেন। এমন যারা রয়েছেন আবেদনের ভিত্তিতে তাঁদের বাড়ির কাছের স্কুলে বদলি দে

ভোট মিটতেই আরও এক প্রতিশ্রুতি পূরণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। রাজ্যে বহু শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা দিনের পর দিন বাড়ি-পরিবার ছেড়ে বহুদুরে চাকরি করছেন। এমন যারা রয়েছেন আবেদনের ভিত্তিতে তাঁদের বাড়ির কাছের স্কুলে বদলি দেওয়া হবে।

একটা বৃহৎ অংশের প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষিকারা

দিনের পর দিন এভাবেই কাটাচ্ছেন। বিভিন্ন জটিলতার কারণে এই বদলি প্রক্রিয়া দিনের পর দিন ঝুলে ছিল। তবে এবার ভোট মিটতেই বাংলার অসংখ্য শিক্ষক-শিক্ষিকাকে দেওয়া কথা রাখলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে কয়েক লক্ষ শিক্ষিক-শিক্ষিকা উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।

উৎসশ্রী পোর্টাল খুলে দিলেন মুখ্যমন্ত্রী!

উৎসশ্রী পোর্টাল খুলে দিলেন মুখ্যমন্ত্রী!

গত কয়েকদিন আগে utsashree পোর্টালের উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই মুখ্যমন্ত্রী বলেন, উৎসশ্রী আসলে একটি পোর্টাল। যার মাধ্যমে এবার শিক্ষক-শিক্ষিকারা বাড়ির কাছে বদলির আবেদন করতে পারবেন। নিজেরাই এই পোর্টাল খুলে লগ-ইন করতে পারবেন। আর এরপর কাছের স্কুলে বদলি চেয়ে নিজেরাই আবেদন করতে পারবেন। আবেদনের ভিত্তিতে পুরো বিষয়টি খতিয়ে দেখবে শিক্ষাদফতর। সেই মতো শিক্ষক-শিক্ষিকাদের ট্রান্সফার করা হবে বাড়ির কাছের স্কুলে। তবে অবশ্যই ওই স্কুলে ওই শিক্ষকের জন্য জায়গা থাকতে হবে। নয়া এই প্রকল্পের ঘোষণাতে উপকৃত হবেন শিক্ষকরা।

পুরো বিষয়টি হবে অনলাইনের মাধ্যমে!

পুরো বিষয়টি হবে অনলাইনের মাধ্যমে!

আবেদন থেকে বদলি সবটাই হবে অনলাইনের মাধ্যমে। শুধু তাই নয়, যেভাবে প্রসেস এগোবে সবটাই দেখিয়ে দেওয়া হবে। এখানে কোনও প্রশ্ন তোলার জায়গা নেই। এমনকি সংশ্লিষ্ট শিক্ষক এবং শিক্ষিকার বাড়ির কাছে কোন স্কুল ফাঁকা রয়েছে সব দেখিয়ে দেওয়া হবে এই অনলাইনের মাধ্যমে।

এই পদ্ধতিতে কারা আবেদনের যোগ্য!

এই পদ্ধতিতে কারা আবেদনের যোগ্য!

যিনি শিক্ষক কিংবা শিক্ষিকা বদলি নেওয়ার জন্যে আবেদন করবেন তাঁকে অবশ্যই সেই স্কুলে পাঁচ বছর কাজ করতে হবে। শুধু তাই নয়, সেই পদেও তাঁকে পাঁচ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। যিনি আবেদন করবেন তাঁর বয়স অবশ্যই ৫৯ বছরের নীচে হতে হবে। সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে পোস্টিং ২৫ কিমি বেশি হতে পারে। সেম সার্কেলের মধ্যে কোনও প্রাইমারি শিক্ষক কিংবা শিক্ষিকা আবেদন জানাতে পারবেন না। শেষ বদলির পাঁচ বছরের মধ্যে স্কুলের অশিক্ষক কর্মীরাও এই পোর্টালের মাধ্যমে বদলির আবেদন জানাতে পারবেন।

কারা আবেদন জানাতে পারবেন না

কারা আবেদন জানাতে পারবেন না

কোনও শিক্ষক কিংবা শিক্ষিকা পূর্বের বদলির আদেশ প্রত্যাখ্যান করলে সাত বছর আবেদন করতে পারবেন না। এছাড়াও কোনও শিক্ষক শিক্ষিকা সাসপেন্ড থাকলে আবেদন করতে পারবেন না। শুধু তাই নয়, কোনও শিক্ষক শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত বা বিদ্যালয় সংক্রান্ত বিষয়ে কোর্ট কেস চললে তিনি আবেদন করতে পারবেন না।

আবেদনের ক্ষেত্রে কোন কোন তথ্য প্রয়োজন

আবেদনের ক্ষেত্রে কোন কোন তথ্য প্রয়োজন

কোনও শারীরিক অসুস্থতার কারণে বদলির আবেদন করলে সেই সংক্রান্ত প্রমান্য নথির প্রয়োজন হবে। শারীরিক ভাবে কোনও অক্ষমতা থাকলে সেই সংক্রান্ত প্রমান্য নথি জমা দিতে হবে। মহিলাদের ক্ষেত্রে যদি বাচ্চার জন্যে বাড়ির কাছের কোনও স্কুলে বদলি চাইছেন তাহলে অবশ্যই বাচ্চার Birth certificate জমা দিতে হবে। এছাড়াও কোনও শিক্ষক শিক্ষিকা তাঁর স্বামী/স্ত্রীর কর্মস্থলের নিকট বদলির আবেদন করতে পারবেন। এক্ষেত্রেও দূরত্বের প্রমান্য নথি জমা দিতে হবে। পাশাপাশি বর্তমান ঠিকানা থেকে যে জায়গাতে বদলি চাইছেন সেক্ষেত্রে Distance certificate-এর প্রয়োজন হবে।

তবে মনে রাখতে হবে এই সমস্ত নথি অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে অর্থাৎ এই পোর্টালে আপলোড করতে হবে। ফলে ২০০ কেবির বেশি হওয়া চলবে না।

আবেদনের পদ্ধতি একনজরে

আবেদনের পদ্ধতি একনজরে

১) উৎসশ্রী পোর্টালে গিয়ে নিজের iosms employee id ও pan card নম্বর দিয়ে submit করলে iosms profile এ থাকা মোবাইল নম্বরে ও email এ একটি OTP যাবে।এই OTP নিৰ্দিষ্ট ঘরে বসিয়ে সাবমিট করলে LOGIN করা যাবে।

2) এর পর শিক্ষক শিক্ষিকা self initiated transfer এর ঘরে click করে জেলা ঠিক করবেন, অর্থাৎ তিনি যে জেলায় চাকরি করেন সেই জেলায় আবেদন করবেন না অন্য কোনো জেলায় আবেদন করবেন।

3) এরপর সংশ্লিষ্ট শিক্ষক এবং শিক্ষিকা যেভাবে ফর্মে বলা হয়েছে সেই মতো তথ্য দিতে হবে। এরপর সংশ্লিষ্ট শিক্ষক এবং শিক্ষিকা সর্বাধিক তিনটি স্কুল পছন্দ করতে পারবেন

আবেদন পরবর্তী কাজ:

আবেদন পরবর্তী কাজ:

আবেদনের ক্ষেত্রে দেওয়া সমস্ত নথি আসল হতে হবে। এক্ষেত্রে পরীক্ষা করে দেখা হতে পারে। আর পরীক্ষাতে যদি আপনার দেওয়া তথ্য ভুল থাকে সঙ্গে সঙ্গে তা বাতিল করে দেওয়া হবে। ফলে প্রতিটি তিথ্য সঠিক হওয়া প্রয়োজন। অন্যদিকে ফর্ম ফিলাপে কোনও ত্রুটি থাকলে সঙ্গে সঙে সেটি ফেরত চলে আসবে। ফলে দেওইয়া তথ্য একাধিকবার যাচাই করে নেবেন।

বদলির ক্ষেত্রে কারা অগ্রাধিকার পাবেন?

বদলির ক্ষেত্রে কারা অগ্রাধিকার পাবেন?

মেডিক্যাল গ্রাউন্ডে যে সমস্ত শিক্ষক-শিক্ষিকা আবেদন করেছেন তাদের আগে অগ্রাধিকারি দেওয়া হবে। এছাড়াও প্রতিবন্ধী কিংবা শারীরিক কোনও অক্ষমতা থাকলে তাঁরাও বদলির ক্ষেত্রে সবার আগে সুযোগ পাবেন। জানা গিয়েছে, ১০ বছরের নীচে সন্তান আছে এমন শিক্ষিকাদের দ্রুত বাড়ির কাছে বদলির সুযোগ দেওয়া হবে।

এছাড়াও ৫৭ থেকে ৫৯ বছরের মধ্যে বয়সের শিক্ষক শিক্ষিকারাও বাড়ির কাছের কোনও স্কুলে বদলি চাইলে তা দ্রুত দেওয়া হবে। তবে সমস্ত দিক খতিয়ে দেখার পর শিক্ষা দফতর ওই শিক্ষক-শিক্ষিকার বদলির সুযোগ দেবে।

দীর্ঘদিন পুরো প্রক্রিয়া ঝুলে ছিল

দীর্ঘদিন পুরো প্রক্রিয়া ঝুলে ছিল

বাড়ির সামনে বদলি! দীর্ঘদিন এই বিষয়ে সরকারের কাছে দাবি জানিয়ে এসেছিল শিক্ষক-শিক্ষিকারা। এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে বাচ্চাকে বাড়ির কারোর কাছে রেখে ৭০-৮০ কিমি দূরে থাকা স্কুলে চাকরি করতে যেতে হচ্ছে তাঁদের। এই অবস্থায় অবশেষে সিদ্ধান্ত নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এতে উপকৃত হবেন শিক্ষক শিক্ষিকারা

একটা বড় সমস্যা!

একটা বড় সমস্যা!

এই বদলির প্রক্রিয়াতে একটা বড় সমস্যা রয়েছে। এক বিষয়ের জন্যে একাধিক শিক্ষক তাঁর বাড়ির কাছের স্কুলের জন্যে আবেদন করেন তাহলে সমস্যা হবে। এই বিষয়টি খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও শিকার করে নিয়েছেন। তিনি জানিয়েছেন, সবাইকে তো আর এক জায়গাতে জায়গা দেওয়া সম্ভব নয়। ফলে এই বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে স্কুল শিক্ষা দফতর।

{quiz_667}

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+