কল্যাণীতে শুরু হল কোভিড-১৯ পরীক্ষা
কল্যাণীতে শুরু হল কোভিড-১৯ পরীক্ষা
করোনা পরীক্ষায় গতি আনতে রাজ্য স্বাস্থ্য দপ্তর প্রথম থেকেই তৎপর। কোভিড ১৯ টেস্ট যাতে আরো বাড়ানো যায় তার জন্য আরো পরীক্ষা কেন্দ্র বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছিল। এই তালিকায় নতুন নাম সংযোজিত হতে চলেছে কল্যাণী কলেজ অফ মেডিসিন অ্যান্ড জে এন এম হাসপাতাল।

ইতিমধ্যেই মিলেছে আই সি এম আর এর অনুমোদন। এবার থেকে কোভিড ১৯ টেস্ট কল্যাণীতে। নদিয়ার কল্যানী কলেজ অফ মেডিসিন এন্ড জে এন এম হাসপাতাল এ চালু হচ্ছে কোভিড ১৯ টেস্ট ল্যাব। আই সি এম আর এর সহ সমস্ত সরকারি অনুমোদন পেয়েছে এই ল্যাব তৈরির জন্য। ল্যাবের সমস্ত কাজ প্রায় সম্পন্ন। শুধুমাত্র চালুর অপেক্ষায় এই ল্যাব।
হাসপাতালের দাবি, শুরুতে প্রতিদিন প্রায় ১৮০ থেকে ২০০ জনের লালারসের পরীক্ষা হবে এই ল্যাবে। পরে নমুনা অনুযায়ী টেস্ট বাড়ানো হবে। এখনও পর্যন্ত নদিয়া জেলার কোভিড ১৯ টেস্ট এর জন্য কলকাতা ও মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে নমুনা পাঠানো হয়। কল্যানিতে এই ল্যাব চালু হলে জেলার কোভিড ১৯ টেস্ট জেলাতেই হবে। নিয়ম মেনে ২৪ ঘন্টার মধ্যেই টেস্ট রিপোর্ট পাওয়া যাবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications