দেখতেও যেমন ব্যবহারও তেমন! সায়ন্তনের 'স্টাইল অফ পলিটিকস'কে নিশানা কল্যাণের

সায়ন্তন বসু যেখানেই যান সেখানেই প্ররোচনা দেন। রিষড়ায় বিজেপির গৃহ সম্পর্ক অভিযানে যাওয়া বিজেপি নেতাকে ঘিরে বিক্ষোভ প্রসঙ্গে এমনটাই মন্তব্য করলেন স্থানীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

সায়ন্তন বসু যেখানেই যান সেখানেই প্ররোচনা দেন। রিষড়ায় বিজেপির গৃহ সম্পর্ক অভিযানে যাওয়া বিজেপি নেতাকে ঘিরে বিক্ষোভ প্রসঙ্গে এমনটাই মন্তব্য করলেন স্থানীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি কটাক্ষ করে বলেন, তাঁকে দেখতেও যেমন, ব্যবহারও তেমন।

সায়ন্তনের বিরুদ্ধে অভিযোগ

সায়ন্তনের বিরুদ্ধে অভিযোগ

শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, সায়ন্তন বসু যেখানেই যান, সেখানেই প্ররোচনা দেন, উত্তেজনা তৈরি করেন। এটাই ওদের সংস্কৃতি। আজেবাজে কথা বলেন, রাস্তা অবরোধ করেন, পুলিশকেও মারতে যান। এটাই সায়ন্তনের স্টাইল অফ পলিটিকস। যা কখনই তৃণমূল মেনে নেবে না।

বিজেপিকে কটাক্ষ

বিজেপিকে কটাক্ষ

কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, কালচারটা ওদের। তিনি বলেন, সায়ন্তন ছাড়া আর এমন কে আছেন, যাঁকে আটকানো হচ্ছে। তিনি বলেন, সিপিএম, কংগ্রেস সহ বিরোধীরা সবাই ঘুরে বেড়াচ্ছে। তিনি বলেন, সবাইকে প্রভোক করার জন্য সায়ন্তন যায়।

দেখতেও যেমন, ব্যবহারও তেমন

দেখতেও যেমন, ব্যবহারও তেমন

কল্যাণ বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেন, সায়ন্তন বসুকে দেখতেও যেমন ব্যবহারও তেমন।

রিষড়ায় সায়ন্তন বসুকে ঘিরে বিক্ষোভ

রিষড়ায় সায়ন্তন বসুকে ঘিরে বিক্ষোভ

রবিবার রিষড়ার ১৭ নম্বর ওয়ার্ডের ব্রহ্মানন্দ স্কুলের পাশে গৃহ সম্পর্ক অভিযানে যাওয়া সায়ন্তন বসুকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা। তাদের অভিযোগ, করোনা ও আম্ফান পরিস্থিতিতে রাজ্যের মানুষের পাশে দাঁড়াননি প্রধানমন্ত্রী। পাশাপাশি তাঁদের আরও অভিযোগ, শান্ত এলাকাকে অশান্ত করছে বিজেপি। পাল্টা বিক্ষোভ শুরু করে বিজেপিও। পরে পুলিশ সায়ন্তন বসুকে এলাকা থেকে সরিয়ে নিয়ে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+