দুর্গার হাতে নেই কোনও অস্ত্র! বহরমপুরের মণ্ডপে কালিকাপ্রসাদকে স্মরণ

লোক সঙ্গীত শিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্যের স্মৃতি ফিরিয়ে আনল বহরমপুরের একটি দুর্গা পুজো কমিটি । এখানে যে প্রতিমা করা হয়েছে তার হাতে কোনও অস্ত্র নেই । দুর্গার হাতে অস্ত্রের বদলে একতারা।

লোক সঙ্গীত শিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্যের স্মৃতি ফিরিয়ে আনল বহরমপুরের একটি দুর্গা পুজো কমিটি । এখানে যে প্রতিমা করা হয়েছে তার হাতে কোনও অস্ত্র নেই । দুর্গার হাতে অস্ত্রের বদলে একতারা। প্রতিমা , মন্ডপ ও সাজসজ্জা সবকিছুই করা হয়েছে লোকসঙ্গীত বিশেষ করে বাউল আঙ্গিকে । ২০১৭ সালের ৭ মার্চ বীরভূম জেলার সিউড়িতে অনুষ্ঠান করতে যাওয়ার পথে বর্ধমানের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল কালিকাপ্রসাদের।

দুর্গার হাতে নেই কোনও অস্ত্র! বহরমপুরের মণ্ডপে কালিকাপ্রসাদকে স্মরণ

বহরমপুর শহর লাগোয়া বানজেটিয়াতে মণ্ডপের একেবারে সামনে এই সঙ্গীত শিল্পীর ছবি। তার পাশাপাশি, মণ্ডপের পাশে গ্রাম্য কুটির, তাতে যে মডেল তাতেও বাউল গানের, লোক সঙ্গীতের শিল্পী । আর দুর্গার মত লক্ষ্মী, সরস্বতীর হাতেও একতারা । প্রতিমা সবই বাউল আঙ্গিকে । অসুরের জায়গাতে দেবীর পদতলে এক শিল্পী । তিনি সুর ও বাদ্যযন্ত্র প্রার্থনা করছেন আর দেবী তার হাতে একতারা তুলে দিচ্ছেন ।

দুর্গার হাতে নেই কোনও অস্ত্র! বহরমপুরের মণ্ডপে কালিকাপ্রসাদকে স্মরণ

এই পুজোর কমিটির সদস্যরা জানালেন, এখন অস্ত্র নয় , দরকার সঙ্গীতের । একমাত্র এই সঙ্গীত পারে সবাইকে এক করতে। সবার মনে শান্তি ফিরিয়ে আনতে । তারা সেটাই বোঝাতে চেয়েছেন।

তাদের মতে বাউল গান যেমন বাংলার নিজস্ব, তেমনই দুর্গাও । বাউল গানে সহজিয়া যেমন আছে তেমনই এই গান বুঝিয়ে দেয় আমরা সবাই এক। ' বাহিরেতে সব ভিন্ন ভিন্ন, অন্তরে সব একাঙ্গী'। সবাই যাতে এক সঙ্গে থাকতে পারি তার দিশা দেয় বাউল গান ও লোক সঙ্গীত । সবাই যাতে একসাথে থাকতে পারি তার বার্তা দিতে চাওয়া হয়েছে এই পুজোর এই রকম প্রতিমা ও মণ্ডপ করে ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+