অর্জুন সিংকে এনকাউন্টার করে মারার পরিকল্পনা মমতার! হুঁশিয়ারি দিলেন বিজয়বর্গীয়

অর্জুন সিংকে এনকাউন্টার করে মারার পরিকল্পনা মমতার! হুঁশিয়ারি দিলেন বিজয়বর্গীয়

বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়িতে সমবায় ব্যাঙ্ক দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ব্রাঞ্চ তল্লাশি চালানোর পরই চাঞ্চল্যকর অভিযোগ আনলেন রাজ্য বিজেপির পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়। ফের পুলিশ হানায় শঙ্কিত হয়ে তিনি বলেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন অর্জুন সিং ও তাঁর বিধায়ক-পুত্রকে এনকাউন্টারে খতম করে দিতে।

সমবায় দুর্নীতি মামলায় পুলিশ হানা

সমবায় দুর্নীতি মামলায় পুলিশ হানা

অর্জুন সিংয়ের ভাইপো সঞ্জিত সিংকে সমবায় দুর্নীতি মামলায় গ্রেফতার করার চেষ্টাতেই পুলিশ হানা দেয় ভাটপাড়ায়। যদিও কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীর বাধায় তা সম্ভব হয়নি। মাঝপথেই ফিরতে হয় এনফোর্সমেন্ট ব্রাঞ্চকে। তথাপি এই পুলিশ হানা নিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে বাদানুবাদ বাধে তীব্র।

কৈলাশের হুঁশিয়ারি মমতাকে

কৈলাশের হুঁশিয়ারি মমতাকে

এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্য বিজেপির পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়। তিনি বলেন, পুলিশ অর্জুন সিংয়ের বাড়ি ফের ঘিরে ফেলেছে পুলিশ। আমরা আশঙ্কা করছি, পুলিশ তাঁকে এবং তাঁর বিধায়ক পুত্র পবন সিংকে এনকাউন্টার করে মারতে চাইছে। মমতাজি, আপনার পুলিশ যদি এ জাতীয় কোনও চেষ্টা করে, এর পরিণতি মারাত্মক হবে।

মমতা তামাক খেয়ে এসব করাচ্ছেন

মমতা তামাক খেয়ে এসব করাচ্ছেন

অর্জুন সিং জানান, পুলিশ তাঁকে খুন করার চেষ্টা চালাচ্ছে। ম্যালাইন করার চেষ্টা হচ্ছে আমাকে। আগেও আমার বাড়িতে ঢোকার চেষ্টা করেছে পুলিশ। এদিনও তাই করল। অর্জুন সিং এই ঘটনায় পুলিশকে মূর্খ বলে কটাক্ষ করেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তামাক খেয়ে এসব করাচ্ছেন।

পুলিশি হানায় প্রশ্ন অর্জুনের

পুলিশি হানায় প্রশ্ন অর্জুনের

অভিযোগ, সাংসদের ভাইপোকে দুর্নীতি মামলা গ্রেফতার করতে এলেও কোনও পরোয়ানা দেখাতে পারেননি এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনি জানান, ফের আমার বাড়িতে হামলা চালিয়েছে পুলিশ। সার্চ ওয়ারেন্ট ছাড়াই কী করে তাঁরা গ্রেফতার করতে এল? প্রশ্ন তুলেছেন সাংসদ।

অর্জুনকে বিঁধলেন জ্যোতিপ্রি

অর্জুনকে বিঁধলেন জ্যোতিপ্রি

অর্জুনকে পাল্টা দিয়েছেন তৃণমূল জেলা সভাপতি খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, ভাটপাড়া সমবায় ব্যাঙ্কে ব্যাপক টাকার গরমিল রয়েছে। সেই তদন্তে গিয়েছিলেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। তদন্তকারীরা তাঁদের মতো কাজ করবেন, এখানে আমরা কী বলব। আইন আইনের পথে চলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+