অমিতের ভার্চুয়াল সভার পরেই দলবদলের হিড়িক, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ প্রাক্তন সিপিএম সাংসদের

অমিতের ভার্চুয়াল সভার পরেই দলবদলের হিড়িক, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ প্রাক্তন সিপিএম সাংসদের

বেজে গেল ভোটের দামামা। করোনা আবহের মধ্যেই অমিত শাহের ভার্চুয়াল ব়্যালি শোরগোল ফেলে দিয়েছে বাংলার রাজনৈতিক মহলে। মঙ্গলবার অমিত শাহের সভার পরেই শুরু হয়ে গেল দলবদলের হিড়িক। প্রাক্তন সিপিএম সাংসদ বাংলার সোনার মেয়ে জ্যোতির্ময়ী শিকদার যোগ দিলেন বিজেপিতে।

বিজেপিতে জ্যোতির্ময়ী শিকদার

বিজেপিতে জ্যোতির্ময়ী শিকদার

বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন সিিপএম সাংসদ জ্যোতির্ময়ী শিকদার। অমিত শাহের ভার্চুয়াল সভার পরেই কলকাতায় বিজেপির সদর দফতরে এসে যোগ দেন ক্রীড়াবিদ। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং রাহুল সিনহা। পদ্মফুল হাতে দিয়ে তাঁদে দলে স্বাগত জানান বিজেপির রাজ্য সভাপতি।

জল্পনা আগেই চলছিল

জল্পনা আগেই চলছিল

জ্যোতির্ময়ী শিকদার যে বিজেপিতে যোগ দিতে চলেছেন তা নিেয় আগে থেকেই জল্পনা চলছিল। গত শনিবার তাঁর বাড়িতে গিয়েছিলেন বিেজপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সিপিএমের প্রাক্তন সাংসদের বাড়িতে হঠাৎ দিলীপের আগমনে জল্পনা সুর চড়িয়েছিল। সূত্রের খবর সোনাজয়ী অ্যাথলিটের আমন্ত্রণেই নাকি দিলীপ ঘোষ চা পানের নিমন্ত্রণে গিয়েছিলেন।

তৃণমূলে যোগ

তৃণমূলে যোগ

২০০৪ সালে প্রথমবার কৃষ্ণনগর কেন্দ্র থেকে লোকসভা ভোটে সিপিএমের প্রার্থী হয়েছিলেন জ্যোতির্ময়ী। তাতে জয়ও পেেয়ছিলেন তিনি। কিন্তু তার পরে তৃণমূলের তারকা প্রার্থী তাপস পালের কাছে হেরে যান জ্যোতির্ময়ী। গত লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক অস্তিত্ব ধরে রাখতে তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি।

চাপ বাড়াচ্ছে বিজেপি

চাপ বাড়াচ্ছে বিজেপি

শিয়রে বিধানসভা ভোট। শাসক দলের তোর জোরেই আগেই কোমর বেঁধে নেমে পড়েছে বিজেপি। একাধিক জায়গায় শুরু হয়ে গিয়েছে দল বদলের হিড়িক। তৃণমূলের একাধিক তাবর নেতা এখন মুকুলের হাত ধরে বিজেপির শরণাপন্ন হয়েছে। লোকসভা ভোটের আগে দিলীপ ঘোষ বলেছিলেন, একুশের বিধানসভা ভোটের আগে আর কোনও বিধায়কই তৃণমূলে থাকবেন না। সেই পথেই এগোচ্ছে বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+