শালবনিতে ইস্পাত কারখানা তৈরির কাজ বন্ধ করল জিন্দল গোষ্ঠী

বামফ্রন্টের জমানায় দেহ রেখেছিল একের পর এক কারখানা। তৃণমূল কংগ্রেস আশা জাগিয়ে ক্ষমতায় এলেও তাদের রাজত্বে ছবিটা পাল্টায়নি। যথারীতি শিল্পে অন্তর্জলি যাত্রা চলছে। এ বার জিন্দল গোষ্ঠীর প্রকল্প সম্পূর্ণ হওয়ার আগেই তা হিমঘরে চলে গেল।
কেন এমন কঠিন সিদ্ধান্ত নিল জিন্দল গোষ্ঠী? সংস্থার চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর সজ্জন জিন্দল বলেন, আকরিক লোহা, কয়লা ও বিদ্যুতের জোগান নিশ্চিত করা যাচ্ছে না। তাই কারখানার কাজও স্থগিত রাখা হয়েছে। যতদিন না এই সমস্যার সমাধান হচ্ছে, ততদিন আর কাজ চালু হবে না।
বামফ্রন্ট আমলে ২০০৭ সালে রাজ্য সরকারের সঙ্গে চুক্তি হয় জিন্দল গোষ্ঠীর। প্রাথমিকভাবে কিছু সমস্যা হলেও তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের হস্তক্ষেপে তা মিটে যায়। এখনও পর্যন্ত তারা ৭০০ কোটি টাকা খরচ করেছে কারখানা নির্মাণ খাতে। কিন্তু কয়লা ও আকরিক লোহার জোগান নিশ্চিত করতে পারছে না তারা। প্রশ্ন উঠেছে, কয়লা ও আকরিক লোহা পাওয়ার ব্যাপারে একশো শতাংশ নিশ্চিত না হয়ে তা হলে কেন প্রকল্প এগিয়ে নিয়ে গেল জিন্দল গোষ্ঠী?
তবে প্রশ্ন উঠেছে বর্তমান রাজ্য সরকারের ভূমিকা নিয়েও। কারণ, ইস্পাত কারখানা চালাতে গেলে কয়লা ও আকরিক লোহা ছাড়াও দরকার বিদ্যুৎ। কারখানা চালু হওয়ার আগেই বিদ্যুৎ কেন্দ্র তৈরি হওয়া বাঞ্ছনীয়। আবার আগে বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়ে গেলে তাতে উৎপাদিত বিদ্যুৎ যদি বিক্রির জায়গা না পাওয়া যায়, তা হলে মুশকিল। এটাই হয়েছে জিন্দলদের প্রকল্পের ক্ষেত্রে। জিন্দল গোষ্ঠী তাই রাজ্য সরকারকে বলেছিল, তারা শালবনিতে ৩০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎ কেন্দ্র গড়বে। যতদিন না কারখানা চালু হচ্ছে, ততদিন তা কিনুক রাজ্য সরকার। অভিযোগ, রাজ্য সরকার বিদ্যুৎ কিনতে রাজি হয়নি কিংবা বিদ্যুৎ কেন্দ্র গড়ার ছাড়পত্রও দেয়নি। তাই জট তৈরি হয়।
জিন্দল গোষ্ঠীর কারখানা তৈরির কাজ সম্পূর্ণ না হওয়ায় তাই স্বাভাবিকভাবেই হতাশা নেমে এসেছে শিল্প মহলে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications