জেপি নাড্ডা বিজেপির জাতীয় পরিষদে আরও ২ বাঙালি সদস্যকে চান! নাম নিয়ে জল্পনা তুঙ্গে

লক্ষ্য ২০২১-এর বিধানসভা নির্বাচন। তার আগে সংগঠনে জোর সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডার। বিজেপির জাতীয় কর্মসমিতিতে রাজ্য থেকে আরও ২ সদস্যকে অন্তর্ভুক্ত করতে চান সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সে

লক্ষ্য ২০২১-এর বিধানসভা নির্বাচন। তার আগে সংগঠনে জোর সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডার। বিজেপির জাতীয় কর্মসমিতিতে রাজ্য থেকে আরও ২ সদস্যকে অন্তর্ভুক্ত করতে চান সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেই দুই নাম নিয়েই জল্পনা শুরু হয়েছে।

বাংলা থেকে জাতীয় কর্মসমিতিতে যাঁরা রয়েছেন

বাংলা থেকে জাতীয় কর্মসমিতিতে যাঁরা রয়েছেন

পদাধিকার বলে বিজেপির জাতীয় কর্ম সমিতিতে রয়েছেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং সুব্রত চট্টোপাধ্যায়। রয়েছেন কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহাও। আগেই জাতীয় কর্মসমিতিতে স্থান পেয়েছেন, মুকুল রায়, জয় বন্দ্যোপাধ্যায়, গৌরী চৌধুরী, এসএস আলুওয়ালিয়া। আমন্ত্রিত সদস্য হিসেবে রাখা হয়েছে বাবুল সুপ্রিয় ও অরুণ হালদারকে।

উঠে আসছে রাজ্য যুব মোর্চার সাধারণ সম্পাদকের নাম

উঠে আসছে রাজ্য যুব মোর্চার সাধারণ সম্পাদকের নাম

সূত্রের খবর অনুযায়ী যেসব নাম ওঠে আসছে তার মধ্যে রয়েছেন রাজ্য বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাক তাপস ঘোষের নাম। এব্যাপারে রাজ্য বিজেপি যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ-র সঙ্গে কথা বলা হলেও, তিনি তাপস ঘোষকে ছাড়তে রাজি নন বলে জানা গিয়েছে। তবে ঘনিষ্ট মহলে সৌমিত্র খাঁ নাকি বলেছেন, দল চাইলে তাঁর কিছু করার নেই।

 নাম উঠেছে বালুরঘাটের সাংসদের

নাম উঠেছে বালুরঘাটের সাংসদের

দুজনের তালিকায় নাম আছে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের। এছাড়াও সৌরভ শিকদারের নামও শোনা গিয়েছে।

ঘোষণার অপেক্ষায় জাতীয় কর্মসমিতির তালিকা

ঘোষণার অপেক্ষায় জাতীয় কর্মসমিতির তালিকা

মার্চে বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্যদের তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির জন্য তা আর হয়ে ওঠেনি। সূত্রের খবর অনুযায়ী, সেই তালিকা তৈরি করে ফেলেছেন জেপি নাড্ডা। তা এখন ঘোষণার অপেক্ষায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+