জিয়াগঞ্জ কাণ্ডে গ্রেফতার আরও ১
জিয়াগঞ্জ কাণ্ডে গ্রেফতার আরও ১
মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ এলাকার এক শিক্ষক বন্ধুপ্রকাশ পাল খুনের ঘটনার তদন্তে আরও এক জনকে গ্রেফতার করা হয়েছে । ধৃতের নাম সৌভিক বণিক । এই ব্যক্তি বন্ধুপ্রকাশ পালের ' বিজনেস পার্টনার ' ছিল বলে জানা গিয়েছে । তবে জেলার পুলিশ সুপার মুকেশ কুমার জানিয়েছেন যে এই হত্যার ঘটনার যোগসাজশের জন্য নয়, আর্থিক প্রতারণা মামলায় গ্রেফতার করা হয়েছে সৌভিক বণিককে।

তবে পুলিশ জানায় যে এই ব্যক্তির সাথে এই খুনের ঘটনার কোনও যোগাযোগ আছে কী না তা খতিয়ে দেখা হচ্ছে।
আগেও জেরা করা হয় সৌভিক বণিক কে। মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার তাকে আদালতে তোলা হয়।
দশমীর দিন জিয়াগঞ্জ এলাকায় বন্ধু প্রকাশ পাল, তার স্ত্রী বিউটি পাল ও ছ বছরের ছেলের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। এই খুনের তদন্ত শুরু করে পুলিশ ইতিমধ্যে উত্পল বেহেরা নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে । সাগরদিঘি থানার সাহাপুর গ্রামের বাসিন্দা উত্পলকে মঙ্গলবার আদালতে তোলা হয়। তাকে চোদ্দ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এই যুবক ওই তিনজনকে খুন করে বলে স্বীকার করেছে বলে দাবি করেছে পুলিশ।
এবার গ্রেফতার করা হয়েছে বন্ধু প্রকাশ পালের বিজনেস পার্টনার সৌভিক বণিক কে। সৌভিক বিভিন্ন বেআইনি আর্থিক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিল ও অনেকের কাছ থেকে টাকা আত্মসাত করে বলে অভিযোগ। এই নিয়ে সাগরদিঘি থানায় অভিযোগ দায়ের আছে। একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক তৈরি করে তাদের কাছে থেকেও টাকা আদায় করে বলেও অভিযোগ আছে সৌভিক বণিকের বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications