এরাজ্য 'পশ্চিম বাংলাদেশ হয়ে গিয়েছে কি'! বহিরাগত তত্ত্বে তৃণমূল আক্রমণে শান বিজেপির
রাজ্য রাজনীতির পারদ ক্রমাগত চড়তে শুরু করেছে বহিরাগত তত্ত্বকে ঘিরে। একদিকে যেমন প্রশান্ত কিশোরকে টার্গেটে নিয়ে বিঁধেছেন রাজ্য বিজেপির প্রধান দিলীপ ঘোষ, তেমনই পাল্টা এই ইস্যু ধরে রেখে প্রবল আক্রমণ শানিয়ে যাচ্ছে বিজেপি। এবার মুখ খুললেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার।

'পশ্চিম বাংলাদেশ' কটাক্ষ
গোটা ঘটনার সূত্রপাত মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য থেকে। তিনি সাম্প্রতিককালে এক পুজো উদ্বোধনে গিয়ে , বিজেপির ভিন রাজ্যের নেতাদের বাংলায় আসা নিয়ে কটাক্ষ করেন। কাটাক্ষের সুরে বলেন ,'রাজ্যে বহিরাগতরা আসছেন। ভয় পাবেন না।' এরপরই মমতাকে টার্গেটে নিয়ে বিজেপি আক্রমণ শানাতে থাকে। আর সেই সূত্রেই বাংলাকে 'পশ্চিম বাংলাদেশ' কটাক্ষে বিদ্ধ করেন জয়প্রকাশ মজুমদার।

'বহিরাগত মানে কী'?
বিজেপির জয়প্রকাশ মজুমদারের প্রশ্ন, 'বহিরাগত মানে কী?' তিনি জানতে চান, যাঁরা ভারতের মধ্যে থেকে অর্থাৎ উত্তরপ্রদেশ, দিল্লি থেকে আসছেন,তাঁদের কীভাবে শাসকদল বহিরাগত তকমা দিতে পারে? এপ্রসঙ্গে দিলীপ ঘোষ আগেই কটাক্ষের সুরে বলেন, 'ওরা (তৃণমূল) রোহিঙ্গাদের ডেকে এনেছে। অনুপ্রবেশকারীদের ডাকে। বাংলাদেশ থেকে অভিনেতা আনছে ভোটপ্রচারে। নিজেদের নেতাদের উপর ভরসা নেই।'

বহিরাগত তত্ত্ব ও জয়প্রকাশ
এদিকে বিজেপির জয়প্রকাশ মজুমদার বলেন, ' উত্তরপ্রদেশ, দিল্লি থেকে বাংলায় আসতে গেলে কি এখন ভিসা পাসপোর্ট লাগবে? আপনারা কি এখন ঘোষণা করে দিচ্ছেন এটা পশ্চিম বাংলাদেশ! 'এরপরই তাঁর প্রশ্ন, বাংলাদেশের অনুপ্রবেশকারীরা বহিরাগত নয় , আর উত্তরপ্রদেশ-দিল্লির লোকেরা বহিরাগত? '

'মমতা আগে দল সামলান, আমরা পশ্চিমবঙ্গ সামলাব'
এদিকে, তৃণমূলের তরফে চন্দ্রিমা ভট্টাচার্য 'বহিরাগত' তকমা বিজেপির পাঁচ ভিনরাজ্যের নেতাকে টার্গেটে নিয়ে বলেন, ' যদি বহিরাগত নেতারা অদ্ভূত স্বপ্নকে বাস্তব করার কথা ভাবেন, তাহলে আমরা তা মেনে নেব না।' এর জবাবে দিলীপ ঘোষ বলেন, 'ওঁদের শোনার দরকার নেই। আমাদের নেতা আমরা শুনব। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই তো কেউ শোনেননা। আপনারা আগে দল সামলান।আমরা পশ্চিমবঙ্গ সামলে নেব।'












Click it and Unblock the Notifications