জয়নগর কাণ্ডে জনস্বার্থ মামলা হাইকোর্টে, কী বললেন প্রধান বিচারপতি
জয়নগরের নাবালিকা মৃত্যুর ঘটনা নিয়ে তুলকালাম রাজ্য রাজনীতি। আরজি করের ঘটনার পরে জয়নগর। রীতিমতো প্রশ্নের মুখে ফেলে দিয়েছে রাজ্যের পুলিশ প্রশাসনের ভূমিকা। জনস্বার্থ মামলা আবেদন করা হয়েছিল কলকাতা হাইকোর্টে। যদিও সোমবার সেই মামলার অনুমতি এখনই দেওয়া হল না।
জয়নগর কাণ্ডে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। পুলিশ কেন পসকো ধারায় মামলা রুজু করেনি? সেই প্রশ্ন আদালত তুলেছে। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের এজলাসে এই আবেদন করা হয়েছিল। কিন্তু সেই বিষয়ে বার্তা দিলেন প্রধান বিচারপতি।

জনস্বার্থ মামলায় এখনই অনুমতি দিল না আদালত। আগে ময়নাতদন্ত হতে দিন। সবে মাত্র তদন্ত শুরু হয়েছে। এখনই আলাদা কোনও নির্দেশ নয়। এমনই মন্তব্য করলেন প্রধান বিচারপতির। উদয় শঙ্কর চ্যাটার্জি এবং অনামিকা পান্ডে দুই আইনজীবী আবেদন করেছিলেন। কেন পুলিশ প্রথমে পকসো ধারা রুজু করেনি? অভিযোগ জানিয়ে মামলাটি উল্লেখ করেন। পুজোর ছুটির পর প্রয়োজনে আসতে নির্দেশ দেওয়া হয়েছে।
কলকাতার কাঁটাপুকুর মর্গে নাবালিকার ময়নাতদন্ত করা হবে। এই কথা ঠিক হয়েছিল। কেন্দ্রীয় সরকারের হাসপাতালে ময়নাতদন্ত করা হোক। এই দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা হয়। কলকাতা হাইকোর্ট কল্যাণী এইমস হাসপাতালে ময়নাতদন্ত করার নির্দেশ দেয়। সেই হিসেবে সোমবার সকালে কল্যাণী এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হয় নাবালিকার মৃতদেহ। কড়া পুলিশ প্রহরা ছিল সকাল থেকে।
আজ ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে। কুলতলির গ্রামে নিয়ে যাওয়া হবে নাবালিকার মৃতদেহ। সেখানেই আজ শেষকৃত্য সম্পন্ন হবে। মহিষমারি এলাকা থমথমে হয়ে রয়েছে। বিশাল পুলিশবাহিনী মোতায়েন রয়েছে এলাকায় সাধারণ মানুষের মধ্যে চাপা ক্ষোভ তৈরি হয়েছে। কোনওভাবে যাতে উত্তেজনা না ছড়ায়, ফেদিকে লক্ষ্য রাখা হচ্ছে।












Click it and Unblock the Notifications