করোনা ভাইরাসের সচেতনতা প্রচারে পথে নামল জলপাইগুড়ি পুরসভা
করোনা ভাইরাসের সচেতনতা প্রচারে পথে নামল জলপাইগুড়ি পুরসভা
করোনা ভাইরাস নিয়ে সচেতনতা বাড়াতে পথে নামল জলপাইগুড়ি পুরসভা। এদিন শহরের গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে বড় বড় ব্যানায় লাগানো হয়। করোনা ভাইসারে কি কি লক্ষন তা তুলে ধরা হয়েছে। শহরের থানা মোড়ে, বড় পোষ্ট অফিস মোড়, কদমতলা, এবং সমস্ত জায়গাতেই এই ধরনের ব্যানার লাগানো হয়েছে।

এই ভাইরাসের উপসর্গগুলো জ্বর, কাশি ও শ্বাসকষ্ট। কি করলে ভাইরাস থেকে মুক্তি পেতে সেই বিষয়টিও তুলে ধরা হয় এই ব্যানারে। যেমন স্যানিটাইজার ব্যবহার করা ও মাক্স ব্যবহার করবেন। এবং মানুষের ভিড় থেকে এড়িয়ে থাকারও প্রয়োজন।
পুর কর্তৃপক্ষের দাবি, পুর নাগরিকদের সচেতন করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।চেয়ারম্যান পরিষদের সদস্য সন্দীপ মাহাতো বলেন, সাধারণ মানুষ করোনা ভাইরাই নিয়ে যেন আতঙ্ক না হয় । এই কারণে সকলকে সচেতনতা করতে প্রচার চালানো উদ্যোগ নেওয়া হয়েছে ব্যানারের মাধ্যমে।












Click it and Unblock the Notifications