স্নাতক ও স্নাতোকত্তর পর্বের পরীক্ষা নিয়ে তুমুল অশান্তি রাজ্যে, ময়দানে নামলেন আচার্য রাজ্যপাল ধনখড়
স্নাতক ও স্নাতোকত্তর পর্বের পরীক্ষা নিয়ে তুমুল অশান্তি রাজ্যে, ময়দানে নামলেন আচার্য রাজ্যপাল ধনখড়
করোনা পরিস্থিতিতে থমকে গিয়েছে শিক্ষা ব্যবস্থা। বাতিল হয়ে গিয়েছে সব বোর্ড পরীক্ষা। কোপ পড়েছে স্নাতক ও স্নাতকোত্তরের পরীক্ষা নিয়ে পৃথক গাইডলাইন জারি করেছে ইউজিসি। তাতেই প্রবল আপত্তি রাজ্যের। এই নিয়ে ইউজিসিকে চিঠি লিখেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী। শেষে সমস্যা সমাধানে হস্তক্ষেপ করলেন আচার্য রাজ্যপাল জগদীপ ধনখড়। আজ শিক্ষা সচিব মণীশ জৈনের সঙ্গে বৈঠকে বসছেন রাজ্যপাল।

পরীক্ষা বাতিল
করোনা আবহে রাজ্যের সব স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষা বাতিল করেছিল রাজ্যের শিক্ষা দফতর। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। সেমেস্টারের নম্বরের ভিত্তিতেই পরীক্ষার্থীদের নম্বর দেওয়া হবে বলে জানানো হয়েছিল।

ইউজিসির নতুন গাইডলাইন
কিন্তু তারপরেই ইউজিসি বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয় সেপ্টেম্বর মাসে দেশের সব বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তরের ফাইনাল পরীক্ষা নেওয়া হবে। সেটা কীভাবে নেবেন প্রতিষ্ঠানগুলি তা নির্ধারণের দায়িত্ব তাঁদেরই দেওয়া হয়েছে।

অপত্তি রাজ্যের
কিন্তু ইউজিসির এই নতুন নির্দেশিকায় প্রবল আপত্তি জানায় রাজ্যের শিক্ষা দফতর। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রককে এই নিেয় চিঠি দেন রাজ্যের উচ্চ শিক্ষা সচিব মণিশ জৈন। ইউজিসির গাইড লাইন পুনর্বিবেচনার আর্জি জানায় রাজ্য।

রাজ্যপালের হস্তক্ষেপ
কেন্দ্র রাজ্য বিবাদে শিক্ষার্থীদের কথা ভেবে শেষে হস্তক্ষেপ করলেন আচার্য রাজ্যপাল জগদীপ ধনখড়। সমস্যা সমাধানে আজ রাজভবনে শিক্ষা সচিব মণীশ জৈনের সঙ্গে বৈঠক করবেন তিনি। সেখানে ছাত্রছাত্রীদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সমাধান সূত্র খোঁজার চেষ্টা করা হবে বলে টুইটে জানিয়েছেন রাজ্যপাল।












Click it and Unblock the Notifications