যাদবপুর উত্তাল সমাবর্তনের দিন ! পড়ুয়াদের ঘেরাওয়ের পর ক্ষোভ উগড়ে দিলেন রাজ্যপাল

সোমবারের পর সমার্তনের দিন মঙ্গলবারও অশান্ত যাদবপুর। ক্যাম্পাসে পা রাখলেই এদিন পড়য়াদের বিক্ষোভ ধ্বনি শোনা যাচ্ছে।

সোমবারের পর সমার্তনের দিন মঙ্গলবারও অশান্ত যাদবপুর। ক্যাম্পাসে পা রাখলেই এদিন পড়য়াদের বিক্ষোভ ধ্বনি শোনা যাচ্ছে। সেখানে এদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা বাংলার রাজ্যপাল পৌঁছতেই পড়ুয়ারা গোব্যাক স্লোগান দিতে থাকেন। যা ঘিরে অনিশ্চয়তার মেঘ দেখা যায় বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যাবাহী সমাবর্তনে। মূলত , নাগরিকত্ব বিল ঘিরে প্রতিবাদ ও তার প্রেক্ষিতে রাজ্যপলের অবস্থান ঘিরে পড়ুয়ারা বিক্ষোভ দেখান।

রাজ্যপালকে ঘিরে বিক্ষোভ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সোমবারের পর মঙ্গলবারেও পরিস্থিতি অশান্ত। সেখানে ছাত্রবিক্ষোভ কার্যত চরম পরিস্থিতি নিয়েছে। এরই মধ্যে ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের আচার্য সেখানে প্রবেশ করতেই রাজ্যপাল জগদীপ ধনকড়কে দেখে কালো পাতাকা ও গেব্যাক স্লোগান দেওয়া হয়।

 উপাচার্য -আচার্য কথা

উপাচার্য -আচার্য কথা

এদিন রাজ্যপালকে ঘিরে অশান্তির জেরে মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস ফোনে কথা বলেন রাজ্যপালের সঙ্গে। ততক্ষণে ক্যাম্পাসে ঢুকে গিয়েছে রাজ্যপালের গাড়ি। গাড়িতে বসেই রাজ্য়পাল ফোনে কথা বলতে থাকেন । এরপরই সুরঞ্জন দাস জানান, রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য ছাড়া কিছুতেই সমাবর্তন হবেনা।

যন্ত্রণাদায়ক পরিস্থিতি

যন্ত্রণাদায়ক পরিস্থিতি

গোটা পরিস্থিতি কে 'যন্ত্রণাদায়ক' বলে ব্যাখ্যা করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি বলেন এমন পরিস্থিতিতে আইনের পতন বলে দাবি করেন রাজ্যপাল। তিনি বলেন, কোনও মতেই তিনি এমন পরিস্থিতি বরদাস্ত করবেননা। তিনি জানানা কয়েকজন ব্যক্তির জন্য পড়ুয়াদের এমন পরিস্থিতি।এর নেপথ্যে রয়েছে রাজ্য সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+