বিজেপির সভা চলাকালীন অধ্যাপিকা-নিগ্রহ, পড়ুয়াদের বিক্ষোভে উত্তাল যাদবপুর
বিজেপির জনসভা চলাকালীন অধ্যাপিকা নিগ্রহকে ঘিরে উত্তাল হয়ে উঠল যাদবপুর। অধ্যাপিকা-নিগ্রহের প্রতিবাদ করায় দুই ছাত্রকে মারধর করা হয় বলেও অভিযোগ।
বিজেপির জনসভা চলাকালীন অধ্যাপিকা নিগ্রহকে ঘিরে উত্তাল হয়ে উঠল যাদবপুর। অধ্যাপিকা-নিগ্রহের প্রতিবাদ করা দুই ছাত্রকে মারধর করা হয় বলেও অভিযোগ, তার জেরে সোমবার সন্ধ্যায় উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ড চত্বর। রাত পর্যন্ত যাদবপুরের পড়ুয়ারা থানার সামনে বিক্ষোভ দেখায়।

ছাত্রদের দাবি অবিলম্বে গ্রেফতার করতে হবে নিগ্রহকারীদের। তাঁদের অভিযোগ, বিজেপির গুন্ডারা ওই অধ্যাপিকাকে নিগ্রহ করেছেন। প্রতিবাদ করলে পাল্টা চড়াও হয়েছেন ছাত্রদের উপর। বিজেপির বিরুদ্ধে অভিযোগের তির ওঠে। যদিও বিজেপি নেতা শমীক ভট্টাচার্য অভিযোগ অস্বীকার করেন।
তিনি বলেন, বিজেপির কেউ এই ঘটনায় জড়িত নয়। সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। অভিযোগ, এদিন ৮বি বাসস্ট্যান্ডের সামনে সমাবেশ ছিল বিজেপির। সেখানে হঠাৎ জটলার মধ্যে এক মহিলাকে ধরে টানাটানি করা হচ্ছে দেখে এগিয়ে যায় দুই ছাত্র। তারা প্রতিবাদ করলে পাল্টা মার জোটে। তারই জেরে বিক্ষোভ দানা বাঁধে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যাদবপুরের পড়ুয়ারা অভিযোগ করেন, এই কাজ বিজেপি-আরএসএসের গুন্ডাদের। কারণ তাঁদের মুখের ভাষাই প্রমাণ করে দিয়েছে তাঁরা বিজেপি ও আরএসএস। তারা পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেয় প্রতিবাদীকারী ছাত্রদের।












Click it and Unblock the Notifications