হাতির দাঁত, গন্ডারের শিং সহ ধৃত ৩ পাচারকারী

অসম থেকে নেপালে পাচার হবে এমনটাই খবর ছিল ট্রাক্সফোর্সের কাছে। সেই মতো তারা দুটি গাড়িকে অনুসরণ করতে থাকে। দুটি গাড়িই ছিল মারুতি। প্রথমে একটি গাড়ি ছিল। সেই গাড়িটিকে ধরে ফেলে ট্রাক্স ফোর্সের কর্মীরা। আরও একটি গাড়ি পিছনে ছিল সেই গাড়িটি চম্পট দেয় সেই গাড়িটিতে পাঁচজন ছিল বলে জানা গিয়েছে।

হাতির দাঁত, গন্ডারের সিং সহ ধৃত ৩ পাচারকারী

প্রথম গাড়িটিকে ধরার পর তিন জনকে আটক করে। তারপর তাদের কাছে থাকা একটি ব্যাগ থেকে উদ্ধার হয় পাঁচটা হাতির দাঁতও গন্ডারের শিং উদ্ধার করে। পিছনের একটি মারুতি গাড়িতে থাকা পান্ডা পালিয়ে যায়। এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির মালবাজারে।

গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে উদ্ধার করে কয়েক কোটি টাকার গন্ডারের শিং ও হাতির দাঁত। এরপরই রাত থেকে চলে তাদের জেরা এই চক্রের সাথে আরো কেউ জড়িত আছে কিনা তা জানার চেষ্টা করছে বনদপ্তরের কর্মীরা। এরা সকলেই আন্তর্জাতিক চক্রের পান্ডা বলে জানিয়েছেন ।বনদপ্তরের সূত্রে জানাগেছে মালবাজার থেকে ধৃত ওই ৩ জনকে আটক করা হয়েছে।

ধৃতরা সকলেই সিকিম, ভূটান, ডুয়ার্সের বাসিন্দা। বনদপ্তরের আধিকারিকরা জানান অসমের কোনও একটি জঙ্গলে হাতি ও গন্ডারকে মারা হয়েছিল। সেইখান থেকে তারা দাঁত ও শিং নিয়ে নেপালে পাচার করার জন্য নিয়ে যাচ্ছিল। এছাড়াও তাদের জেরা করে অনেক নথি পেয়েছে বলে জানিয়েছেন বনদপ্তরের কর্মীরা। এবং তাদের কাছে মোবাইল ট্রাক করে অনেক তথ্য পেয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+