Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন সম্ভব নয়!" জানিয়ে দিলেন এসএসসি চেয়ারম্যান

শুক্রবার সাংবাদিক বৈঠকে এসএসসি। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ২৬ হাজার মানুষের চাকরি বাতিল হয়েছে। এই ঘটনায় আইনি পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়ে দেন এসএসসি চেয়ারম্যান। চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার স্পষ্ট ভাষায় জানান, "সুপ্রিম কোর্টের রায়ে কিছু ধন্ধ রয়েছে। সব সম্ভাবনা খতিয়ে দেখা হবে। প্রয়োজনে অতিরিক্ত শূন্যপদ তৈরি করতে হতে পারে।"

এদিকে তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করার কথাও বলেছে আদালত। তবে বৈঠকে সিদ্ধার্থ মজুমদার জানান, "এত কম সময়ের মধ্যে সমগ্র নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয়। লক্ষ লক্ষ পরীক্ষার্থী রয়েছে। পরীক্ষা নিতে হবে, ফলাফল প্রকাশ, এত ইন্টারভিউ নেওয়া, প্যানেল প্রকাশ, প্যানেলের মেয়াদ যা থাকে ১ বছর, ফলে পরবর্তী প্যানেলের জন্য অপেক্ষা করা। এই পুরো প্রক্রিয়া কখনই ৩ মাসের মধ্যে সম্পূর্ণ করা সম্ভব নয়।"

ssc chairman siddhartha maumdar

তিনি আরও বলেন, "ইতিমধ্যেই রাজ্যের তরফে চিঠি পেয়েছি। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই নিয়োগের কাজ শুরু হবে। যুদ্ধকালীন তৎপরতায় কাজ হবে। তবে নতুন নিয়োগে কারা অংশ নেবেন, এবিষয়ে সুপ্রিম কোর্টের রায়ে স্পষ্ট উল্লেখ করা নেই। তাই এ বিষয়ে আইনজীবীদের পরামর্শ নেবে কমিশন।"

নিয়োগ প্রক্রিয়ায় আবেদনকারীদের বয়স নিয়ে প্রশ্ন করায় তিনি জানান, "নতুন নিয়োগ প্রক্রিয়ায় যাঁরা আবেদন করবেন, তাঁদের বয়সের ছাড় দেওয়া হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই নিয়োগ হবে।"

প্রসঙ্গত ২০১৬ এসএসসি-র শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় কলকাতা হাইকোর্টের রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট। ২০১৬ সালের এসএসসিতে নিয়োগের পুরো প্যানেল বাতিল করে দেওয়া হয়। বাতিল হয়েছে ২৫,৭৫৩ জনের চাকরি। রায় জানিয়েছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। চাকরি হারিয়ে এসএসসিতে নিযুক্তদের চরম হতাশা দেখা দেয়। অনেকেরই অভিযোগ, অযোগ্য জন্য, যোগ্যরা আজ সর্বস্ব হারিয়েছে।

তবে আদালত জানিয়েছে, 'অযোগ্য' বলে যাঁদের চিহ্নিত করা হয়েছে, তাঁদের বেতন ফেরত দিতে হবে। কিন্তু যাঁদের চিহ্নিত করা যায়নি, তাঁদের বেতন ফেরত দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু উভয়ক্ষেত্রেই চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার মানুষ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+