অনুব্রতও কি বিজেপির নজরে! মমতার মন্তব্যের পরই দিলীপ থেকে লকেটরা কোন ইঙ্গিত দিয়ে রাখলেন

বাংলায় কার্যত মেদিনীপুর থেকে বর্ধমানের বিস্তীর্ণ এলাকায় একের পর এক নেতা তৃণমূল থেকে ইস্তফা দিতে শুরু করেছেন। শুভেন্দু অধিকারীর ইস্তফা পর্বের পর থেকেই কার্যত তৃণমূলে ইস্তফা ঝড় শুরু হয়েছে। এদিকে, এমন এক পরিস্থিতিতে উঠে এসেছে অনুব্রত মণ্ডলের নাম।

 'মঙ্গলবার আমাকে কেষ্ট ফোন করেছিল'

'মঙ্গলবার আমাকে কেষ্ট ফোন করেছিল'

কোচবিহারের সভায় সদ্য মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেছেন, 'মঙ্গলবার আমায় বীরভূম থেকে কেষ্ট ফোন করেছিল, বলল দিদি জানেন , আমাকে দিল্লি থেকে একটা নেতা ফোন করছে। ফোন করে আমার সঙ্গে বসার কথা বলছে।' এরপর থেকেই রাজ্যে অনুব্রত মন্ডলকে নিয়ে ঝড় শুরু হয়েছে।

লকেটের তোপ

লকেটের তোপ

বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় সদ্য বীরভূমের ফুল্লরাতে পুজো দিতে গিয়েছিলেন। সেখানে অনুব্রত মণ্ডলের ওপর বিজেপির নজর নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে। লকেট সাফ কথায় জানান, বিজেপি যোগাযোগের বিষয়টি সম্পূর্ণ অনুব্রত মণ্ডলের নিজের। তবে 'কোনও গুন্ডা, বদমাইশের বিজেপিতে স্তান নেই'বলে মন্তব্য করেছেন হুগলির বিজেপি সাংসদ।

'এক কোণে জায়গা' মন্তব্য দিলীপের

'এক কোণে জায়গা' মন্তব্য দিলীপের

এদিকে, অনুব্রত মন্ডলকে বিজেপি চাইছে কী না, তা নিয়ে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হয়। বঙ্গ বিজেপির প্রধান সাফ জানান, দল কার সঙ্গে আলোচনা করছে, সে বিষয়ে তাঁর কিছু বলার নেই। তবে কেউ যদি বিজেপিতে আসতে চান , তাহলে 'ভাবা যেতে পারে' বলে মন্তব্য করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, 'এত লোক আসছে' তার মাঝে অনুব্রতকে 'এক কোণে' জায়গা দেওয়াই যায়!

 অনুব্রত নিজে কী বলছেন?

অনুব্রত নিজে কী বলছেন?

এদিকে, অনুব্রত মণ্ডল তারাপীঠে পুজো দিতে গেলে তাঁকে বিজেপির তরফে ফোন আসা নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। এরপরই অনুব্রত মণ্ডল একটিই মন্তব্য করেছেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় যা বলার বলে দিয়েছেন।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+