সীমান্ত থেকে কুখ্যাত আন্তর্জাতিক দুষ্কৃতী দেবু ঘোষ গ্রেপ্তার

সীমান্ত থেকে কুখ্যাত আন্তর্জাতিক দুষ্কৃতী দেবু ঘোষ গ্রেপ্তার

সীমান্ত থেকে কুখ্যাত আন্তর্জাতিক দুষ্কৃতী দেবু ঘোষকে গ্রেপ্তার করল সীমান্ত রক্ষা বাহিনীর জওয়ানরা। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি গুলি ভর্তি পিস্তল, বেশ কিছু ইয়াবা ট্যাবলেট, কম্পিউটার, মোবাইল, প্রায় এক লক্ষ টাকার নগদ অর্থ।

 সীমান্ত থেকে কুখ্যাত আন্তর্জাতিক দুষ্কৃতী দেবু ঘোষ গ্রেপ্তার

জানা গিয়েছে, এদিন উত্তর ২৪পরগনার বসিরহাটের ভারত-বাংলাদেশ সীমান্তের স্বরূপনগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এদিন দুপুরে সীমান্ত লাগোয়া একটি পরিতক্ত বাড়ির মধ্যে আস্তানা গেড়েছিল ওই দুষ্কৃতী। গোপন সূত্রে খবর পেয়ে সীমান্তরক্ষা বাহিনীর ১১২ নম্বর ব্যাটেলিয়ান তাকে আটক করে।

সীমান্ত রক্ষা বাহিনীর জওয়ানরা জানিয়েছে, মঙ্গলবার এখান থেকেই কাঁটাতার টপকে বাংলাদেশে যাওয়ার ছক কষে ছিল বছর ৩২ এর কুখ্যাত দুষ্কৃতী দেবু ঘোষ। দিনের আলো নিভলেই পালানোর পরিকল্পনা ছিল।

কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে তার পরিকল্পনা ভেস্তে দেয় বিএসএফ। দুপুরবেলা যে পরিত্যক্ত বাড়িতে কুখ্যাত দুষ্কৃতী গোপন আস্তানা গেড়েছিল,১১২ নম্বর সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা সেখান থেকে কুখ্যাত দুষ্কৃতীকে হাতেনাতে পাকড়াও করে।

সেই সঙ্গে তার কাছ থেকে উদ্ধার করে দুটি পিস্তল পাঁচ রাউন্ড গুলি, ৫০০ টির বেশি ইয়াবা ট্যাবলেট, একটি কম্পিউটার, চারটি মোবাইল। এছাড়াও নগদ ভারতীয় ৬৩,০০০ হাজার উদ্ধার করে সীমান্তরক্ষী বাহিনী।
একই সঙ্গে এদিন কোনও জায়গায় কোনও পরিকল্পনা ছিল কিনা এবং এর সঙ্গে কোন কোন গোষ্ঠীর যোগসূত্র রয়েছে সেটাও খতিয়ে দেখছে বিএসএফ ও পুলিশ।

পুলিশ জানিয়েছে এর আগেও এর বিরুদ্ধে মাদক পাচার, সীমান্তে সন্ত্রাস তৈরি করা একাধিক অভিযোগ ছিল বিভিন্ন থানায়। ভারত ও বাংলাদেশ দুই দেশেরই কুখ্যাত দুষ্কৃতী হিসেবে পরিচিত ছিল সে। এদিন তাকে আটক করে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃতকে বুধবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+