রবিবারেও নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে বিক্ষোভের বিক্ষিপ্ত ঘটনা রাজ্যে, বাতিল একাধিক ট্রেন
রবিবার সকাল থেকে হাওড়া খড়গপুর শাখা ট্রেনের চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে । তবে এদিনও বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে ।
রবিবার সকাল থেকে হাওড়া খড়গপুর শাখা ট্রেনের চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে । তবে এদিনও বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে ।

অন্য দিকে রবিবার সকাল থেকে উত্তর ২৪ পরগনার আমডাঙা, সোনাডাঙা, কামদেবপুর, আউয়ালসিদ্ধি মোড় সহ বিভিন্ন এলাকায় নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভ দেখানো হয়। কোথাও রাস্তায় গাছের গুড়ি ফেলে, আবার কামদেবপুর, সোনাডাঙা সহ কিছু জায়গায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয় । এর পাশাপাশি টাকি রোড, হারোয়া , জীবনতলা সহ বিভিন্ন এলাকার বিক্ষোভ দেখানো হয় । শনিবার রাতে সন্তোষপুর এলাকায় কয়েকটি দোকানে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ।
অন্য দিকে, শুক্রবার ও শনিবার এই দুই দিন খড়গপুর হাওড়া শাখাতে রেল অবরোধ, সাঁকরাইল, নলপুর, উলুবেড়িয়া স্টেশনে ব্যাপক ভাঙচুরের ঘটনায় ট্রেনের চলাচল বিপর্যস্ত হয়। রবিবার সকাল থেকে হাওড়া খড়গপুর সেকশনে ট্রেনের চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানিয়েছে দক্ষিণ পূর্ব রেল। তবে এদিনও রূপসী বাংলা এক্সপ্রেস, তাম্রলিপ্ত এক্সপ্রেস, শিয়ালদহ পুরী দুরন্ত এক্সপ্রেস সহ আরও কিছু ট্রেন বাতিল করা হয়েছে । মালদহ হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস, তিস্তা তোর্সা এক্সপ্রেস, হাওড়া কাটিহার এক্সপ্রেস সহ আরও কিছু ট্রেন বাতিল করেছে পূর্ব রেল।












Click it and Unblock the Notifications