মন্ত্রীর চিঠিতে একাধিক বানান ভুল! এ কোন দুর্দিন বাংলার? লাল মার্ক করে পোস্ট করলেন শুভেন্দু
কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির সঙ্গে ছবি তোলা থেকেই শুরু হয়েছে বিতর্ক। সেই ঘটনায় অনেক বিতর্কের সম্মুখীন হতে হয়েছে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে। অবশেষে তিনি মঙ্গলবার, ঘটনাটির তদন্তে কোনও রকম প্রভাব না পড়ার কথা জানান এবং নিজের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তও নেন। অরূপ বিশ্বাস নিজেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অব্যাহতির আবেদন জানালে মুখ্যমন্ত্রীও তাঁর সেই সিদ্ধান্তে সম্মতি দেন।

কিন্তু এখানেই বিতর্ক থেমে থাকেনি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অরূপ বিশ্বাসের এই পদত্যাগকে যথেষ্ট বলে মানতে নারাজ। তিনি দাবি করেছেন, শুধুমাত্র অব্যাহতি নয়, অরূপ বিশ্বাসকে গ্রেফতারও করতে হবে। মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে তিনি 'আইওয়াশ' বলেও কটাক্ষ করেন।
আর এই আবহেই এক নতুন বিতর্ক উসকে দিয়েছেন শুভেন্দু অধিকারী। নিজের সমাজ মাধ্যমের অ্যাকাউন্টে তিনি অরূপ বিশ্বাসের অব্যাহতির আবেদনপত্রটি পোস্ট করেন। তবে শুধু পোস্ট করেই থিম থাকেননি তিনি। চিঠিতে লেখা একাধিক বানান ভুল লাল কালি দিয়ে চিহ্নিত করে তা প্রকাশ করেন শুভেন্দু।
প্রসঙ্গত, অরূপ বিশ্বাস হাতে লেখা একটি চিঠির মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে অব্যাহতি চেয়েছিলেন। সেই চিঠি সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে। কিন্তু তাতে বেশ কয়েকটি বানান ভুল চোখে পড়ে। যেমন, 'ক্রীড়ামন্ত্রী' শব্দটির বদলে লেখা হয়েছে 'ক্রিয়ামন্ত্রী', 'পরিপ্রেক্ষিতে'র জায়গায় লেখা 'পরিপেক্ষিতে', 'যুবভারতী ক্রীড়াঙ্গন'-এর পরিবর্তে চিঠিতে লেখা ছিল 'ক্রিয়াঞ্জনে'। এই সমস্ত ভুল বানান গুলো লাল কালি দিয়ে চিহ্নিত করে শুভেন্দু সমাজ মাধ্যমে তাঁর পোস্ট তুলে ধরেন।
পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, "পশ্চিমবঙ্গের এই অস্বস্তিকর পরিস্থিতির জন্য আজ মানুষ 'ক্রিয়ামন্ত্রী'র থেকে অব্যাহতি চাইছেন।" তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে আবার নতুন করে চর্চা শুরু হয়েছে।
যদিও এই বিষয় নিয়ে এখনও পর্যন্ত রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া মেলেনি। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে যে, আপাতত ক্রীড়া দফতরের দায়িত্ব নিজেই সামলাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
-
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?










Click it and Unblock the Notifications