আপাতত বন্ধই থাকবে কলকাতার মসজিদগুলি, জানিয়ে দিল ইমামদের সংগঠন
আপাতত বন্ধই থাকবে কলকাতার মসজিদগুলি, জানিয়ে দিল ইমামদের সংগঠন
কলকাতার মসজিদগুলি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইমামদের সংগঠন। সরকারি নির্দেশের ব্যাখ্যা পাওয়ার পরেই এব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে সূত্রের খবর। ইমাম সংগঠনের এই আবেদনকে সমর্থন করেছে টিপু সুলতান মসজিদ ও নাখোদা মসজিদ কমিটি।

ইমামদের সংগঠনের বিবৃতি
ইমামদের সংগঠনের তরফে চেয়ারপার্সন মহম্মদ ইয়া জানিয়েছেন, গত দুমাস ধরে তাঁরা বাড়িতেই প্রার্থনা করছেন। প্রয়োজন হলে আরও কয়েকদিন তা করবেন। তবে সরকারি ঘোষণাকে স্বাগত জানিয়েও, সকল ইমামদের কাছে তাঁর আবেদন আপাতত জমায়েত এড়িয়ে যাওয়ার জন্য। পরিস্থিতি খতিয়ে দেখে জানানো হবে বলেও জানিয়েছেন তিনি। ইমাম সংগঠনের এই আবেদনকে সমর্থন করেছে টিপু সুলতান মসজিদ ও নাখোদা মসজিদ কমিটি।

মুখ্যমন্ত্রীর ঘোষণা
শুক্রবার মুখ্যমন্ত্রী নবান্নে জানিয়েছিলেন সোমবার ১ জুন থেকে রাজ্যের সব ধর্মীয় স্থানগুলি খুলে দেওয়া হবে সাধারণের জন্য। তবে ১০ জন করে সেখানে ঢুকতে পারবেন।

বন্ধ থাকবে একাধিক মন্দির
মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে জারি হয়েছে ধর্মীয় স্থান খোলার সরকারি নির্দেশিকা। তবে দক্ষিণেশ্বরের কালী মন্দির এবং তারাপীঠের মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত ১৫ দিন মন্দির বন্ধ রাখা হবে।












Click it and Unblock the Notifications