Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

RG Kar Incident: জুনিয়র চিকিৎসকদের পাশে আইএমএ, চলবে কর্মবিরতি, কাল স্বাস্থ্য ভবন অভিযান

RG Kar Incident: কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় রইলেন জুনিয়র চিকিৎসকরা। তাঁদের পাশে পূর্ণ সমর্থন নিয়ে হাজির ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখা।

কাল জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্য ভবন অভিযানে যাবেন। এমনকী দাবি পূরণ না হলে অবস্থানে বসার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।

RG Kar Incident

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং পরে মুখ্য সচিব মনোজ পন্থের সাংবাদিক বৈঠকে স্পষ্ট, সুপ্রিম কোর্টের বক্তব্যকে হাতিয়ার করে জুনিয়র চিকিৎসকদের উপর চাপ তৈরির কৌশল নেওয়া হলো।

আজ সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, কাল বিকেল ৫টার মধ্যে জুনিয়র চিকিৎসকরা কাজে যোগ না দিলে রাজ্য সরকার যদি কোনও পদক্ষেপ করে তাহলে তা ঠেকাতে পারব না। উল্লেখ্য, সুপ্রিম কোর্টে রাজ্যের তরফে জানানো হয়, চিকিৎসকদের কর্মবিরতিতে ২৩ জনের মৃত্যু হয়েছে বিনা চিকিৎসায়।

পরে তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে ব্রাত্য বসু দাবি করেন, আজ এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে। ফলে সংখ্যাটি বেড়ে হয়েছে ২৪। যদিও আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দাবি, সরকার বা শাসক দলের এই দাবির সারবত্তা নেই। জুনিয়র চিকিৎসকদের সম্পর্কে নেতিবাচক বার্তা ছড়াতেই এই ভুয়ো তথ্য ছড়ানোর দাবি করা হচ্ছে।

আইএমএ-র তরফে বিবৃতিতে দাবি করা হয়েছে, আজ সুপ্রিম কোর্টের শুনানি থেকে সদর্থক বার্তা মেলার আশা করা হয়েছিল। আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মতো গুরুতর অপরাধের কথা বিবেচনা করে। কিন্তু সুপ্রিম কোর্ট ও সিবিআইয়ের ভূমিকা হতাশাব্যাঞ্জক।

সুপ্রিম কোর্ট যেভাবে জুনিয়র চিকিৎসকদের কাজে ফিরতে বলেছে সেটাও মেনে নিতে পারছে না আইএমএ। বিশেষ করে হাসপাতালে রোগী মৃত্যুর জন্য যেভাবে জুনিয়র চিকিৎসকদের কাঠগড়ায় তোলা হচ্ছে তা মিথ্যা বলেও দাবি আইএমএ-র। আরজি করের অপরাধ ও স্বাস্থ্যব্যবস্থায় যে সমস্যাগুলি নিয়ে চিকিৎসকদের আন্দোলন চলছে তাতে পূর্ণ সমর্থন জানিয়েছে আইএমএ।

আইএমএর বিবৃতিতে উল্লেখ, অভয়ার ন্যায়বিচার দ্রুত হওয়ার দাবিতে যেমন প্রতিবাদ চলছে, তেমনই প্রতিবাদ চলছে স্বাস্থ্য বিভাগের সিন্ডিকেটের অবসান ঘটানোর লক্ষ্যে। যাতে এমন অপরাধের পুনরাবৃত্তি না হয়। জুনিয়র চিকিৎসকদের প্রতিটি পদক্ষেপকে সমর্থন করে আইএমএ বলেছে, প্রতিবাদ থামবে তো না-ই, আরও শক্তিশালী হবে যতদিন ন্যায়বিচার না হয়।

এরই মধ্যে কাল দুপুরে স্বাস্থ্য ভবন অভিযানে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে তাঁরা অনড়। তাঁদের দাবি, নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। হুমকির রাজনীতি বন্ধ করতে হবে। নগরপালকে পদত্যাগ করতে হবে। সেই সঙ্গে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার পদত্যাগও দাবি করছেন জুনিয়র চিকিৎসকরা। দাবি না মিটলে তাঁরা স্বাস্থ্য ভবনেই অবস্থানে বসতে পারেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+