Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পশ্চিমবঙ্গে একাধিক অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশ বানচাল! আত্মরক্ষায় গুলি বিএসএফের

দক্ষিণবঙ্গ সীমান্তের বিএসএফ জওয়ানরা পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্তে ১৫ থেকে ২০ জন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশ ব্যর্থ করেছেন। এক বিএসএফ জওয়ানে ওপর মারাত্মক হামলা চালানো হয়। জওয়ানরা আত্মরক্ষায় গুলিও চালায় এবং অনুপ্রবেশের পরিকল্পনার মোকাবিলা করে।

সব অবৈধ অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হয়েছে। ঘটনাটি উত্তর ২৪ পরগণার কল্যাণীর সীমান্ত চৌকির, ০৫ ব্যাটালিয়নের। বেড়হীন, নদী ও জলাশ দিয়ে ঘেরা এলাক। এই এলাকায় জলের গভীরতা ৩-৪ ফুট।

Bangladesh border

বিএসএফের তরফে জানানো হয়েছে, গত ২৭/২৮ জুলাই রাতে সীমান্ত চৌকি কল্যাণী, ০৫ ব্যাটালিয়ন এলাকা থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পারাপারের বিষয়ে বিএসএফ-এর গোয়েন্দা বিভাগ একটি তথ্য পায়। খবর পেয়ে কোম্পানি কমান্ডার সেখানে মোতায়েন জওয়ান ও কিউআরটি দলকে সতর্ক করেন।

ভোর প্রায় আড়াইটে নাগাদ, ১৫ থেকে ২০ জন অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারীর সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন টহলদারির দায়িত্বে থাকা বিএসএফ জওয়ানরা। যারা বাউর লেক পেরিয়ে ভারতীয় অংশে প্রবেশের চেষ্টা করছিল। জওয়ানরা সেই সময় অনুপ্রবেশকারীদের থামতে চ্যালেঞ্জ করে এবং তাদের গ্রেপ্তার করতে যায়।

সেই সময় অনুপ্রবেশকারীরা চ্যালেঞ্জ উপেক্ষা করে এবং বলপূর্বক ভারতে প্রবেশ করে। অনুপ্রবেশকারীদের হাতে ছিল ধারালো অস্ত্র। জীবনের ঝুঁকি এবং সরকারি সম্পত্তির সম্ভাব্য ক্ষতির কথা ভেবে জওয়ানরা কয়েক রাউন্ড গুলি চাবায়। সেই সময়ের মধ্যে বাংলাদেশি দুর্বৃত্তরা খুব কাছে চলে আসে এবং অনুপ্রবেশকারীরা পাঁচ জওয়ানের ওপরে হামলা চালায়। সেই সময় জওয়ানরা আত্মরক্ষায় অনুপ্রবেশকারীদের লক্ষ্য করে আরও ২ রাউন্ড গুলি চালায়।

গুলি চালানোর পর বাউর লেকের ঘন ও উঁচু জলাশয়ের সুযোগ নিয়ে দুর্বৃত্তরা বাংলাদেশের দিকে পালিয়ে যায়। এর পরে, ঘটনাস্থলে তল্লাশি চালায় বিএসএফ। অনুপ্রবেশকারীদের মধ্যে কেউ গুলিবিদ্ধ হয়েছে কিনা তা জানা যায়নি।

এছাড়াও বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের আঞ্চলিক সদর দফতর কলকাতার সীমান্ত চৌকি তারালি-১ এবং আংরেল ও নদীয়া জেলা সদর দফতর কৃষ্ণনগরের সীমান্ত ফাঁড়ি মহেন্দ্র ও রাংঘাট এবং মুর্শিদাবাদের আঞ্চলিক সদর দফতর বেরহামপুর ফাঁড়ি জলঙ্গি, বাউসুমারি ও কাহারেদপাড়ায় জওয়ানদের ওপরে অনুপ্রবেশকারীরা হামলা চালায় বলে জানা গিয়েছে। সেখানে জওয়ানরা আত্মরক্ষায় স্টান গ্রেনেড, পিএজি এবং অন্য অস্ নিয়ে মোকাবিলা করে। সেখানেও অনুপ্রবেশের চেষ্টাকে ব্যর্থ করে বিএসএফ।

সমস্ত ঘটনায়, বর্ডার গার্ডস বাংলাদেশ (বিজিবি) এর সঙ্গে বৈঠক হয়েছে। সেখানে বাংলাদেশি চোরাচালানকারীদের হামলার কথা জানানো হয়েছে। হামলা ও আত্মরক্ষামূলক গুলি চালানোর বিষয়ে সংশ্লিষ্ট থানায় একটি প্রাথমিক প্রতিবেদনও দাখিল করা হয়েছে।

বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ আধিকারিক ডিআইজি একে আর্য জানিয়েছেন, ডিউটি ​​লাইনে এই ধরনের ঘটনা অস্বাভাবিক নয়। বিএসএফ জওয়ানরা অস্বাভাবিক সাহস এবং সতর্কতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করছেন। এব্যাপারে বিজিবির সঙ্গে ফ্ল্যাগ মিটিংও করা হয়েছে। দেশের নিরাপত্তায় বিএসএফ অটল রয়েছে বলে জানিয়েছেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+