HS Result 2023: পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর, মেধা তালিকায় ১৮ হুগলির, পিছিয়ে পড়ল কলকাতা

গতবারের চেয়ে এবারে মেধা তালিকায় পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই কম। মাত্র ৮৭ জন রয়েছে মেধা তালিকায়। ১১টি জেলা থেকে মেধাতালিকায় জায়গা করে নিয়েছে। শীর্ষে রয়েছে হুগলি। শুধু মাত্র হুগলি জেলা থেকেই ১৮ জন মেধা তালিকায় জায়গা করে নিয়েছেন।

মাধ্যমিকের মত উচ্চ মাধ্যমিকেও পিছিয়ে পড়েছে কলকাতা। মাত্র ৩ জন মেধা তালিকায় জায়গা পেয়েছেন। উত্তরবঙ্গ ভাল ফলাফল করেছে। সবথেকে ভাল ফল করেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। সেখান থেকেই প্রথম হয়েছেন। কলকাতা অমনেকটাই পিছিয়ে পড়েছে উচ্চ মাধ্যমিকেও।

মেধা তালিকায় ১৮ হুগলির, পিছিয়ে পড়ল কলকাতা

পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর। তারপরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। কালিম্পং, হুগলি, নদিয়া, কলকাতা রয়েছে দশম স্থানে। মেধা তালিকার পাশাপাশি পাশের হারেও পিছিয়ে পড়েছে কলকাতা। বিভিন্ন ভাষাতে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে। অন্যান্য ভাষায় যাঁরা পরীক্ষা দিয়েছেন তাঁদের মধ্যেও মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।

উর্দুতে প্রথম হয়েছেন ক্যালকাটা মাদ্রাসার ছাত্র মহম্মহ আশান। তাঁর প্রাপ্ত নম্বর ৪৮৬। নেপালি ভাষা প্রথম হয়েছেন কালিম্পংয়ের স্নেহা নেপাল। ৫০০ মধ্যে ৪৬৫ নম্বর পেয়েছেন তিনি। সাঁওতালিতে তিনজন প্রথম হয়েছেন। বিবেক সোরেন, বাঁকুড়া মৌসুমি টুডু, ঝাড়গ্রামের সরস্বতী বাসকে।

মেধা তালিকায় ১৮ হুগলির, পিছিয়ে পড়ল কলকাতা

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হলেও পরীক্ষার্থীরা মার্কশিট কিন্তু হাতে পাবেন ৩১ মে থেকে। স্কুলে স্কুলে পৌঁছে যাবে মার্কশিটষ তার আগে অমনলাইনে ডাউনলোড করে নিতে পারবেন তাঁরা। মার্কশিটে কিউ আর কোড থাকছে। মাধ্যমিকের মত উচ্চমাধ্যমিকেও এবার এটা প্রথম।

উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে পরের বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছে। আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৬ ফেব্রুয়ারি থেকে। পরীক্ষা শেষ হবে ২৯ ফেব্রুয়ারি। পরীক্ষার সময়ও বদলে দেওয়া হয়েছে। সকাল ১০টার পরিবর্তে দুপুর ১২টা থেকে নেওয়া হবে পরীক্ষা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+