নেতাজিকে নিয়ে রাজনীতি! বিজেপির বিরুদ্ধে গর্জে উঠে হিন্দু মহাসভা যে দাবিতে সরব
নেতাজিকে নিয়ে রাজনীতি! বিজেপির বিরুদ্ধে গর্জে উঠে হিন্দু মহাসভা যে দাবিতে সরব
নেতাজি সুভাষচন্দ্রের ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপনের আগে রাজনীতির টানাপোড়েন অব্যাহত রয়েছে। নেতাজদির ট্যাবলো বাতিল থেকে শুরু করে নেতাজির মূর্তি ইন্ডিয়া গেটে স্থাপন পর্যন্ত বিজেপি ও বিরোধীরা এই রাজনৈতিক টানাপোড়েনে শামিল হয়েছেন। বিজেপির ভূমিকা নিয়ে বিরোধীরা তো সরব হয়েছনই, এবার হিন্দু মহাসভাও সরব হল।

প্রসঙ্গ নেতাজির মূর্তি স্থাপন
নেতাজির ১২৬তম জন্মজয়ন্তীর দুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন ইন্ডিয়া গেটে বসানো হবে নেতাজির মূর্তি। যতদিন না গ্রানাইটের মূর্তি স্থাপন হয়, সেখানে থাকবে হলগ্রাম মূর্তি। নেতাজি জন্মজয়ন্তীতে এবার তার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এই ঘোষণা করা মাত্রই বিরোধীরা সমালোচনা শুরু করে দেন।

রাজনীতি হচ্ছে নেতাজিকে নিয়ে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে শুধু রাজনীতির উদ্দেশ্যে দুদিন আগে এমন একটা সিদ্ধান্ত নিয়েছেন, তা উত্থাপন করে সুর চড়ায় বিরোধীরা। কয়েকদিন আগে বাংলা সরকারের পাঠানো নেতাজি ট্যাবলো বাতিল করা হয়েছে প্রজাতন্ত্র দিবসে। তা নেতাজি নিয়ে নেতিবাচক পদক্ষেপ হওয়ায় মূর্তি স্থাপনের উদ্যোগে প্রচার নিজেদের দিকে ঘোরানোই মোদীর উদ্দেশ্য বলে জানান বিরোধীরা।

আইএনএ বীর সৈনিকদের স্মরণে যজ্ঞ
শুধু বিরোধীরাই নয়, নেতাজি ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে হিন্দু মহাসভাও। নেতাজির ১২৫তম জন্মবার্ষিকীতে বারাকপুরে নীলগঞ্জের আইএনএ বীর সৈনিকদের স্মরণে যজ্ঞানুষ্ঠান শেষে নেতাজির ট্যাবলো বাতিল করা-সহ একাধিক ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হলেন অকিল ভারতীয় হিন্দু মহাসভার কার্যকরী রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী।

নেতাজি ট্যাবলো বাতিল প্রসঙ্গে
নেতাজি ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে বলেন, কেন্দ্রীয় সরকারের উচিত ছিল প্রতিটি রাজ্যকে বাধ্যতামূলকভাবে নেতাজির কিছু বিষয়টি নিয়ে উপস্থাপনা করার নির্দেশ দেওয়া। তার জায়গায় বাংলরা তৃণমূল সরকারের নেতাজি ট্যাবলো বাতিল করা হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা।

শহিদদের সম্মানের দাবিতে হিন্দু মহাসভা
এদিন আইএলএ বীর শহিদদের স্মরণে অখিল ভারতীয় হিন্দু মহাসভা, সনাতন ভারত ও নেতাজি সুভাষ মিশনের পক্ষ থেকে যজ্ঞানুষ্ঠান করা হয়। এরপরই নেতাজি বিষয়ক একাধিক ইস্যুতে সরব হন চন্দ্রচূড় গোস্বামী। তিনি বলেন, হাজার হাজার আইএনএ বন্দিকে এই সাহেববাগানে নৃশংসবাবে হত্যা করা হয়েছিল। সেই শহিদরা আজও প্রাপ্য সম্মান পাননি। তাঁদের সম্মানের দাবিতে সরব হয় হিন্দু মহাসভা।

শহিদদের হত্যাকারী পরিবারের পেনশন বন্ধের আর্জি
তিনি আরও বলেন, বীর শহিদদের হত্যাকারী মেননের পরিবার আজও সরকারের পক্ষ থেকে পেনশন পাচ্ছে। কিন্তপ শহিদরা কিছুই পাননি, তাঁরা ব্রাত্যের তালিকায় রয়ে গিয়েছে। হিন্দু মহাসভার পক্ষ থেকে অবিলম্বে শহিদদের হত্যাকারী পরিবারের পেনশন বন্ধের আর্জি জানান। সেইসঙ্গে শহিদ পরিবারের পাশে দাঁড়ানোর আর্জিও জানানো হয়।
-
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু











Click it and Unblock the Notifications