ইলিশ বোঝাই ট্রলার এল ডায়মন্ড হারবার, এক কেজি ওজনের মাছের দাম কত?
দক্ষিণবঙ্গে বর্ষা চলে এসেছে৷ এখন সব জেলায় ছড়িয়ে পড়ে বৃষ্টি হওয়ার কেবল অপেক্ষা। বর্ষার সঙ্গে ইলিশের সম্পর্কও ওতপ্রোত। কারণ, বর্ষাতেই জলের রুপোলি রাজা ধরা পড়ে জালে। বাঙালির হেঁশেল ম ম করে ইলিশের গন্ধে।
বর্ষার শুরুতেই আনন্দের খবর। ডায়মন্ড হারবারের মৎস্যজীবীদের জালে জড়িয়েছে এই ইলিশ। গভীর সমুদ্র থেকে মাছ ধরার ট্রলার ফিরেও এসেছে। মৎস্যজীবীদের মুখে আনন্দের হাসি। ডায়মন্ড হারবার আড়তে এই মাছ এদিন আনা হয়েছে।

জানা গিয়েছে, মোট তিন টন ইলিশ ধরা পড়েছে জালে। আর এটাই এই মরসুমের প্রথম ইলিশ। শুরুর দিনেই এভাবে ইলিশ ধরা পড়বে। এই ঘটনা অনেক কালই দেখা যায় না। ইলিশ মাছ এখন ভালো পরিমাণে জালে জড়ায়ও না। যাও না বা ধরা পড়ে, তার আকারও অনেক কম থাকে। ছোট মাছ ধরা পড়ে বেশিরভাগ ক্ষেত্রে।
এবার জালে জড়ানো ইলিশের আকার যথেষ্ট ভালো। ৭০০ গ্রাম থেকে ১২০০ গ্রাম ওজনের মাছ ধরা পড়েছে। এক কিলো ওজনের মাছ ধরা পড়েছে। শুরুতেই এত বড় আকারের মাছ পাওয়া যায় না সচরাচর। বর্ষার শুরুতেই এই মাছ দেখা গেল। আশায় বুক বাঁধছেন আড়তদার, ব্যবসায়ীরা।
এখন এক কিলো ওজনের ইলিশ মাছ ১২০০ থেকে ১৪০০ টাকা কেজি দাম যাচ্ছে। মধ্যবিত্তের সাধ্যের বাইরে রয়েছে এই ইলিশ। তবে মাছের জোগান বাড়লে দাম অনেকটাই কমবে। সেই আশা করছেন ব্যবসায়ীরা। এবার বর্ষার মরসুমের শুরুতেই ইলিশ উঠেছে৷ আগামী দিনে আরও বেশি পরিমাণ মাছ পাওয়ার আশা রাখছেন ব্যবসায়ীরা৷
দুই মাস সমুদ্রে মাছ ধরা বন্ধ ছিল। ১৫ জুনের পর সেই মাছ ধরা শুরু হয়েছে। ডায়মন্ড হারবার থেকে ট্রলার পাড়ি দিয়েছিল মাঝ সমুদ্রে। সেই ট্রলারই এবার ফিরে এসেছে। ইলিশ মাছ বোঝাই করে। গত পরশু থেকেই দক্ষিণবঙ্গে ইলিশের মরসুম শুরু হয়েছে। আগের বেশ কয়েক বছর তেমন ইলিশ মাছের জোগান ছিল না।
বর্ষার বৃষ্টি হবে। আর এবার ইলিশ পাওয়া যাবে৷ সেই আশা করছেন মৎস্যজীবীরাও।












Click it and Unblock the Notifications