উত্তরবঙ্গে তৃণভোজী বন্যপ্রাণীর সংখ্যা জানতে সমীক্ষার কাজ শুরু

উত্তরবঙ্গে তৃণভোজী বন্যপ্রাণীর সংখ্যা জানতে সমীক্ষার কাজ শুরু

উত্তরবঙ্গে তৃণভোজী বন্যপ্রাণীর সংখ্যা জানার জন্য সমীক্ষার কাজ শুরু হল। এদিন জাতীয় উদ্যান ও অভয়ারণ্য তৃণভোজী বন্যপ্রাণীদের সমীক্ষার কাজ চলবে ১২ মার্চ থেকে আগামি ১৪ মার্চ পর্যন্ত। এই তিনদিন ধরে চলবে তৃণভোজী বন্যপ্রাণীর সমীক্ষার কাজ। বিশেষত গন্ডার ও হাতির সমীক্ষা এতদিন ধরে হয়ে আসছে।

উত্তরবঙ্গে তৃণভোজী বন্যপ্রাণীর সংখ্যা জানতে সমীক্ষার কাজ শুরু

এবার থেকে গণ্ডারর, হাতি ছাড়াও তৃণভোজী বন্যপ্রাণী যেমন হরিণ, বাইসন (ইন্ডিয়ান গৌড়) সহ সমস্ত তৃণভোজীদের সুমারি হবে। উত্তরবঙ্গের তৃণভোজী বন্যপ্রাণী কত আছে তার একটা সম্যক ধারনা নেবার জন্যই প্রত্যক্ষ ভাবে এই গণনা করা হবে বলে জানা গেছে বনবিভাগ সূত্রে।

উত্তরবঙ্গের গরুমারা, জলদাপাড়া জাতীয় উদ্যান সহ, চাপড়ামারি অভয়ারণ্যেও এই সমীক্ষার কাজ চলবে। পশ্চিমবঙ্গের মধ্যে জলদাপাড়া ও গরুমারা জাতীয় উদ্যানে গণ্ডারের গন্ডারেরও সুমারি এর আগে হয়েছে। তাছাড়া উত্তরবঙ্গে হাতি সুমারিও হয়েছে। এবার এই দুটি প্রাণীর সুমারির পাশাপাশি অন্য বন্যপ্রাণীর সুমারির ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এর কারন তৃণভোজী বন্যপ্রাণীদের সংখ্যা কত এখনো অজানা। আর সেই কারনেই এই সমীক্ষার কাজ শুরু করল বনবিভাগ।

এই সমীক্ষার কাজের জন্য উত্তরবঙ্গের সমস্ত জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের বাংলোর বুকিং বন্ধ রাখা হয়েছে। এই তিনদিন কোন পর্যটক জঙ্গলে প্রবেশ করতে পারবেন না বলে জানিয়েছেন গরুমারা বন্যপ্রাণী বিভাগের ডিএফও নীশা গোস্বামী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+