অতিভারী বৃষ্টি শুরু হবে রবিবার থেকে, উত্তরবঙ্গে বাড়ছে বন্যার ভ্রুকুটি, দক্ষিণবঙ্গের কী পূর্বাভাস?
অতিভারী বৃষ্টি শুরু হবে রবিবার থেকে, উত্তরবঙ্গে বাড়ছে বন্যার ভ্রুকুটি, দক্ষিণবঙ্গের কী পূর্বাভাস?
বন্যার ভ্রুকুটি বাড়ছে উত্তরবঙ্গে। আগামি রবিবার থেকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ইতিমধ্যেই উত্তরবঙ্গের নদী গুলির জল বাড়তে শুরু করেছে। আরও ভারী বৃষ্টি শুরু হলে বন্যা পরিস্থিতি তৈরি হবে উত্তরবঙ্গে। তবে দক্ষিণবঙ্গে আপাতত বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে একই সঙ্গে সক্রিয় হয়েছে মৌসুমি অক্ষরেখা। দুয়ের প্রভাবেই উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে বলে জানিয়েেছ হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি চলবে। রবিবার থেকে বৃষ্টি আরও বাড়বে উত্তরবঙ্গে। এদিকে তিস্তা, মহানন্দা সহ একাধিক নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। পাহাড়ের বহু জায়গায় নেমেছে ধস।
দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টির পূর্বাভাস নেই। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাস দিয়েছে হাওয়া অফিস। তবে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টির হবে বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications