Heat Wave: বাংলার জেলায় জেলায় তাপপ্রবাহের সতর্কতা! তালিকায় কি এবার ঢুকে পড়ল কলকাতা ও উত্তরবঙ্গও?

Heat Wave: চলতি তাপপ্রবাহ থেকে রক্ষা পাওয়ার আপাতত কোনও লক্ষণ নেই। এদিন দুপুরে আবহাওয়া দফতর যে বিজ্ঞপ্তি জারি করেছে, সেখানে বলা হয়েছে, অন্তত সোমবার পর্যন্ত এই তাপপ্রবাহ চলবে। শুষ্ক-গরম পশ্চিমী হাওয়ার সঙ্গে সূর্যের তাপের কারণে গরম ও অস্বস্তির আবহাওয়া বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার বর্ধমানের কোনও কোনও জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি ছিল। এছাড়াও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা কোনও কোনও জায়গায় বেড়েছে। আর পশ্চিমবঙ্গের কয়েকটি জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের (পাঁচ ডিগ্রি কিংবা তার বেশি) ওপরে ছিল। এছাড়াও বেশিরভাগ জায়গাতেই তা ছিল স্বাভাবিকের দুই থেকে চার ডিগ্রি ওপরে।

Heat Wave

  • পূর্বাভাস

আগামী দুই দিনে হিমালয় সংলগ্ন এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তবে তারপরে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী চার থেকে পাঁচ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা স্বাভাবিকের চার থেকে ছয় ডিগ্রি ওপরে থাকতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।

  • আর্দ্রতাও বেশি থাকবে

আবহাওয়া দফতর জানিয়েছে, উপকূলের জেলাগুলিতে আর্দ্রতা ৮০-৯০ শতাংশের মতো থাকতে চলেছে। আর দূরবর্তী জেলাগুলিতে তা থাকতে পারে ৭০-৮০ শতাংশের মতো। তবে সর্বনিম্ন আর্দ্রতা ৪০ শতাংশের ওপরেই থাকবে বলেও সতর্ক করা হয়েছে।

  • বৃহস্পতিবার তাপপ্রবাহ

আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন অর্থাৎ বৃহস্পতিবার বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও দক্ষিণ ২৪ পরগনা জেলার কোনও কোনও জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়া বজায় রয়েছে।

  • শুক্রবার থেকে রবিবার

আবহাওয়া দফতর সতর্ক করে বলেছে, শুক্রবার থেকে রবিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও পূর্ব ও পশ্চিম বর্ধমানের কোনও কোনো জায়গায় অতিপ্রবল তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে চলেছে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে গরম ও অস্বস্তির আবহাওয়া থাকতে চলেছে। যে কারণে এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

  • সোমবার

আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার নাগাদ দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকতে পারে।

  • সতর্কতা উত্তরবঙ্গের জন্যও

আবহাওয়া দফতর সতর্ক করে বলেছে, এদিন থেকে শুরু হয়ে সোমবারের মধ্যে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় গরম ও অস্বস্তির আবহাওয়া বজায় থাকতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+