হাসিমারা থেকে ৮০ হাজার টাকার মাদক সহ গ্রেফতার যুবক
হাসিমারা পুলিশের হাতে গ্রেফতার হল কুমার গিরি নামে এক যুবক। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৮০ হাজার টাকা মূল্যের মাদক ট্যাবলেট ও কাশির ওষুধ।
ফের সাফল্য পেল হাসিমারা ফাঁড়ির পুলিশ। প্রচুর পরিমানে নেশাজাতীয় ওষুধ সহ এক যুবককে গ্ৰেপ্তার করল পুলিশ।

গতকাল গভীর রাতে গোপন সুত্রে খবর পেয়ে হাসিমারা তোর্ষা সেতু এলাকায় অভিযান চালায় পুলিশ। মাদারিহাট থেকে হাসিমারার দিকে আসছিল একটি মোটরবাইক। এরপর বাইকটিকে আটক করে পুলিশ। তল্লাসি করে প্রচুর পরিমানে মাদক জাতীয় ট্যাবলেট ও কাশির ওষুধ ধরে ফেলে।
এই ঘটনায় হাসিমারা এম ই এস চৌপথির বাসিন্দা কুমার গিরি নামে এক যুবককে গ্ৰেপ্তার করেছে পুলিশ। ওই যুবক মোটরবাইকে করে ওই জিনিসগুলি মাদারিহাট থেকে হাসিমারায় পাচার করছিল। তার কাছ থেকে আনুমানিক ৮০ হাজার টাকার মাদক উদ্ধার করা হয়েছে। অভিযুক্তকে শুক্রবার আলিপুরদুয়ার কোর্টে পাঠানো হয়।












Click it and Unblock the Notifications