বিজেপির মণ্ডল সভাপতিকে ঘিরে বিক্ষোভের ছবি ভাইরাল! গেরুয়া শিবিরের গোষ্ঠীদ্বন্দ্ব ঘিরে হাসছে তৃণমূল
বিজেপির মণ্ডল সভাপতিকে ঘিরে বিক্ষোভের ছবি ভাইরাল! গেরুয়া শিবিরের গোষ্ঠীদ্বন্দ্ব ঘিরে হাসছে তৃণমূল
নয় বছর ক্ষমতায় থাকার পর প্রকাশ্যে এসেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। অনুব্রত মণ্ডলকে হুঁশিয়ারি দিয়ে বলতে শোনা গিয়েছে, একমাসের মধ্যে না শোধরালে সরিয়ে দেওয়া হবে। কিন্তু বিজেপি ক্ষমতায় না আসতেই জায়গায় জায়গায় গোষ্ঠী কোন্দল। সম্প্রতি মালদহের গোজোলে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরালও হয়েছে। এই ঘটনায় অস্বস্তিতে জেলা বিজেপি নেতৃত্ব।

বিজেপির মণ্ডল সভাপতিকে ঘিরে বিক্ষোভ
প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল। মালদহের গাজোলে ছ নম্বর মণ্ডল সভাপতি ঠাকুরদাস সরকারকে ঘিরে বিজেপি কর্মীদেরই বিক্ষোভের ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কর্মীরা বিপদে পড়লে নেতারা পাশে দাঁড়াতেন না, অভিযোগ করেছেন বিক্ষোভরত বিজেপি কর্মীরা।

আর্থিক অনিয়মের অভিযোগ
অভিযুক্ত নেতার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগও করেছেন, বিক্ষোভরত বিজেপি কর্মীরা। মণ্ডল সভাপতির পদত্যাগ দাবি করেছেন তাঁরা।

বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি নেতৃত্বের
বিজেপির মালদহ জেলা নেতৃত্বের তরফে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।

গাজোলে বিদ্রোহ নতুন নয়
গাজোলে বিজেপিতে বিদ্রোহ নতুন কিছু নয়। জেলায় মণ্ডল সভাপতি নিয়ে বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব ছিলই। লোকসভা ভোটের সময় সিপিএম ছেড়ে খগেন মুর্মু বিজেপি প্রার্থী হওয়ার সময়ও বিদ্রোহের আগুন জ্বলেছিল।












Click it and Unblock the Notifications