পরিযায়ী শ্রমিকেরা ঘরে ফিরতেই বাড়ছে সংক্রমণ, গ্রিন জোন পুরুলিয়াতেও এবার করোনার থাবা

পরিযায়ী শ্রমিকেরা ঘরে ফিরতেই বাড়ছে সংক্রমণ, গ্রিন জোন পুরুলিয়াতেও এবার করোনার থাবা

পরিযায়ী শ্রমিকরা ঘরে ফিরতে শুরু করার পরেই নতুন করে উদ্বেগ বাড়ছে গোটা রাজ্যের। সূত্রের খবর, ভিন রাজ্য থেকে বাংলায় ফেরা পরিযায়ী শ্রমিকদের হাত ধরে গ্রামীন বাংলাতেও এবার করোনা সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতিতে এবার গ্রিন জোনের তকমা ঘুঁচতে চলেছে পুরুলিয়ারও।

পরিযায়ী শ্রমিকেরা ঘরে ফিরতেই বাড়ছে সংক্রমণ, গ্রিন জোন পুরুলিয়াতেও এবার করোনার থাবা


সম্প্রতিতে সেখানে এক পরিযায়ী শ্রমিকের করোনা সংক্রমণ ধরা পড়েছে বলে জানা যাচ্ছে। দেশজোড়া লকডাউন শুরুর প্রায় ৬৩ দিন পর পুরুলিয়াতেও থাবা বসাতে সক্ষম হল প্রাণঘাতী করোনা। সম্প্রতি মহারাষ্ট্র ফেরত এক পরিযায়ী শ্রমিকের শরীরে হানা দিয়েছে করোনা। আর জেরে জেরেই বর্তমান তটস্থ হয়ে আছেন জেলার মানুষ।

অন্যদিকে জেলা প্রশাসন সূত্রে খবর, পুরুলিয়ায় মঙ্গলবার রাত পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে আছেন ২৯,২০৯ জন। একইসাথে হোম কোয়ারেন্টাইনে ১৪ দিনের বেশি সময় কাটিয়েছেন ৩৭,১১১ জন। সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে রয়েছেন ৩৬৯ জন। পাশাপাশি আইসোলেশনে আছেন মোট ২৯ জন। এদিকে বর্তমানে আক্রান্ত পরিযায়ী শ্রমিকের বাড়ি পুরুলিয়ার রঘুনাথপুর এক নম্বর ব্লকে। কর্মসূত্রে মহারাষ্ট্রে থাকতেন তিনি। সেখান থেকে ফেরার পরই তার লালরস পরীক্ষা হলে রিপোর্টে করোনা পজিটিভ আসে। সূত্রের খবর বর্তমানে প্রায় ৩৫ হাজার পরিযায়ী শ্রমিক দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুরুলিয়ায় এসে পৌঁছেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+