মোদীর রাজ্য সফরের মধ্যে ফের দলবদল, তৃণমূলের যোগ গ্রাম পঞ্চায়েত প্রধানের
মোদীর রাজ্য সফরের মধ্যে ফের দলবদল, তৃণমূলের যোগ গ্রাম পঞ্চায়েত প্রধানের
এনআরসি ও সিএএ -র প্রতিবাদে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন অমৃতখন্ড জিপির প্রধান। এনআরসি এবং সিএএ -র প্রতিবাদে দল ছাড়লেন অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান মেরিলা মুর্মু। রবিবার তিনি বিজেপি ছেড়ে যোগদান করলেন তৃণমূলে।

এদিন অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান মেরিলা দেবীর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন জেলা সভাপতি অর্পিতা ঘোষ।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উন্নয়নের অনুপ্রাণিত হয়ে এবং এনআরসি এবং সিএএ এর বিরোধিতা করে তৃণমূলে যোগদান করলেন বলে জানান মেরিলা দেবী। এছাড়াও ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান মল্লিকা কর্মকার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন।












Click it and Unblock the Notifications