করোনা ভাইরাস নিয়ে গুজবের পর কলকাতার বাজারে সরকারের হানা

করোনা ভাইরাস নিয়ে গুজবের পর কলকাতার বাজারে সরকারের হানা

নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে কালোবাজারি রুখতে বাগুইআটির বাজারে বাজারে পুলিশি হানা। কেউ গুজব ছড়িয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিস বিক্রি করছে কিনা তাও খতিয়ে দেখল পুলিশ প্রশাসন।

করোনা ভাইরাস নিয়ে গুজবের পর কলকাতার বাজারে সরকারের হানা

নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে কড়া নির্দেশ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাতে কেউ গুজবে কান না দেয় তাও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বলেছিলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিস মজুত করবেন না। কেউ কোথাও মজুত করলে পুলিস ব্যবস্থা নেবে। গুজব ছড়ালেও পুলিস কড়া ব্যবস্থা নিতে বাধ্য হবে। বৃহস্পতিবার নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলাশাসক, পুলিস সুপার, পুলিস কমিশনারদের এই নির্দেশ দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়।

তারই ফলস্বরূপ বাগুইআটি থানার পুলিশ আচমকা হানা দেয় বিভিন্ন সবজির দোকান মুদিখানার দোকান এবং ঔষধের দোকানে করোনা ভাইরাস এর কারণে আগামী 22 তারিখ কার্ফু জারি করেছে সরকার সেই কারণে এই সমস্ত দোকানগুলোতে কোন জিনিসের দাম ঠিকঠাক নিচ্ছে কিনা বা দোকানে বেশি মাল স্টক করে রেখেছে অথচ চড়া দামে বিক্রি করছে কিনা সেই সমস্ত কারণেই হানা দেয় পুলিশ এবং দোকানে কিনতে আসা ক্রেতাদের সঙ্গেও কথা বলেন।

মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, কেউ কেউ এই সুযোগ কাজে লাগিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিস মজুত করছেন, তার উপর পুলিসকে ২৪ ঘণ্টা নজর রাখতে হবে। সব বাজার-হাট খোলা থাকবে। করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়াবেন না। যুদ্ধকালীন পরিস্থিতিতে মোকাবিলা করতে হবে। একটু সচেতন হলেই তা মোকাবিলা করা সম্ভব। এই রোগীরা কেউ অস্পৃশ্য নন, কারও পজিটিভ এলে তিনি বা তাঁর পরিবারকে সামাজিকভাবে বয়কট করবেন না, মানবিক হতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+