পরিযায়ী শ্রমিকদের নিয়ে রাজ্যপালের নতুন পরিকল্পনা, ফের রাজ্য রাজ্যপালের সংঘাতের সম্ভাবনা

ফের রাজ্য রাজ্যপাল সংঘাতের সম্ভাবনা। রাজ্যপাল লজগদীপ ধনকর রাজ্যে ফেরা পরিযায়ী শ্রমিকদের স্টেশনেই সংবর্ধনা দিতে চান। বিষয়টি নিয়ে রেলমন্ত্রী পীযুষ গোয়েলের সঙ্গে তাঁর কথাও হয়েছে।

ফের রাজ্য রাজ্যপাল সংঘাতের সম্ভাবনা। রাজ্যপাল লজগদীপ ধনকর রাজ্যে ফেরা পরিযায়ী শ্রমিকদের স্টেশনেই সংবর্ধনা দিতে চান। বিষয়টি নিয়ে রেলমন্ত্রী পীযুষ গোয়েলের সঙ্গে তাঁর কথাও হয়েছে। তবে রাজ্যকে এড়িয়ে রাজ্যপালের এই কাজ রাজ্য রাজ্যপালের মধ্যে ফের সংঘাত তৈরি করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।

রাজস্থান থেকে আসছে প্রথম শ্রমিক স্পেশাল

রাজস্থান থেকে আসছে প্রথম শ্রমিক স্পেশাল

এদিন সকালে রাজস্থানের আজমেড় শরিফ থেকে রাজ্যের জন্য প্রথম শ্রমিক স্পেশাল ট্রেন ছাড়ার কথা। যা পরিযায়ী শ্রমিকদের নিয়ে আসানসোল, দুর্গাপুর হয়ে আসার কথা।

পরিযায়ী শ্রমিকদের সংবর্ধনা দেওয়ার ভাবনা রাজ্যপালের

পরিযায়ী শ্রমিকদের সংবর্ধনা দেওয়ার ভাবনা রাজ্যপালের

এইসব পরিযায়ী শ্রমিকদের সংবর্ধনা দেওয়ার ভাবনা রাজ্যপালের। যা নিয়ে তিনি টুইট করেছেন। এব্যাপারে রেলমন্ত্রী পীযুষ গোয়েলের সঙ্গে তাঁর কথা হয়েছে বলেও জানিয়েছেন রাজ্যপাল।

তৃতীয় লকডাউন নিয়ে ভিডিও বার্তা

তৃতীয় লকডাউন নিয়ে ভিডিও বার্তা

এছাড়াও তৃতীয় লকডাউন শুরুর আগে তা নিয়ে বার্তা দিয়েছেন রাজ্যপাল। তিনি টুইটে লিখেছেন, আমরা তৃতীয় লকডাউনে পা রাখতে চলেছি। এই সময়টা সকলের কাছে গুরুত্বপূর্ণ। সকলে লকডাউন মানছে কিনা তা দেখতে হবে রাজ্য সরকারকে। ভিডিওবার্তায় জরুরি পরিষেবা প্রদানকারীদের ধন্যবাদ দিয়েছেন তিনি। একইসঙ্গে রাজ্যপাল জানিয়েছেন, অন্ধকার গুহার শেষে আলোর রেখা তিনি দেখতে পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+