দুর্বল অর্থনীতি, খারাপ রাজনীতি! প্রসঙ্গ তুলে মমতাকে আক্রমণ ধনখড়ের

দুর্বল অর্থনীতি, খারাপ রাজনীতি! প্রসঙ্গ তুলে মমতাকে আক্রমণ ধনখড়ের

ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ রাজ্যপাল জগদীপ ধনখড়ের। এবারের আক্রমণ কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে লাগু না করার সিদ্ধান্ত নিয়ে। আগের বারগুলির মতো রাজ্যপাল এবারের আক্রমণ শানিয়েছেন টুইটারের মাধ্যমে। রাজ্যে পিএম কিষাণ স্কিম চালু না করার ঘটনাকে দুর্বল অর্থনীতি, খারাপ রাজনীতি বলে কটাক্ষ করেছেন তিনি।

রাজ্যের কৃষকদের প্রতি অবিচার

রাজ্যের কৃষকদের প্রতি অবিচার

রাজ্যের কৃষকদের কাছে পিএম কিষাণ প্রকল্পের সুবিধা না পৌঁছে দিয়ে বড় ধরনের অবিচার করা হয়েছে। টুইটে এদিন এমনটাই অভিযোগ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সেখানে তিনি উল্লেখ করেছে পশ্চিমবঙ্গ বাদ দিয়ে সব রাজ্যের কৃষকরা ১২ হাজার করে টাকা পেয়েছেন।

দুর্বল অর্থনীতি, খারাপ রাজনীতি বলে কটাক্ষ

দুর্বল অর্থনীতি, খারাপ রাজনীতি বলে কটাক্ষ

রাজ্যের পদক্ষেপকে রাজ্যপাল দুর্বল অর্থনীতি, খারাপ রাজনীতি বলে কটাক্ষ করেছেন। টুইটে তিনি বলেছেন, সারা দেশের কৃষকরা ৮৪০০ কোটি টাকা পেয়েছেন।

ভাবা হয়নি জনস্বার্থের কথা

ভাবা হয়নি জনস্বার্থের কথা

অপর এটি টুইটে রাজ্যপাল বলেছেন, রাজ্যের সিদ্ধান্তে ভাবা হয়নি জনস্বার্থের কথা। কেন্দ্রের সুবিধাকে অস্বীকার করাটাও যুক্তিযুক্ত নয় বলেও মন্তব্য করেছেন রাজ্যপাল। কটাক্ষ করে রাজ্যপাল বলেছেন, মধ্যস্থতাকারী, কমিশন ছাড়াই ওই টাকা রাজ্যের কৃষকদের হাতে পৌঁছে যেত। সিদ্ধান্ত বদলানোর সময় এসেছে বলেও মন্তব্য করেছেন রাজ্যপাল।

সম্প্রতি তথ্যগোপনের অভিযোগ করেছিলেন রাজ্যপাল

সম্প্রতি তথ্যগোপনের অভিযোগ করেছিলেন রাজ্যপাল

রাজ্যে রাজ্যপাল নিয়োগ হয়ে আসার পর থেকে নানা বিষয়ে মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারকে বিঁধেছেন রাজ্যপাল। সপ্তাহখানের আগে তাঁর আক্রমণের বিষয়বস্তু ছিল তথ্য গোপনের অভিযোগ। রাজ্যের বিরুদ্ধে করা আরটিআই নিয়ে নিষ্ক্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কার্যত এমনটাই অভিযোগ করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। করোনা মোকাবিলায় জিনিসপত্র কেনা নিয়ে দুর্নীতি, আম্ফানের ত্রাণে দুর্নীতি এবং রেশন দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন রাজ্যপাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+